ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo স্মার্টফোনের গণ্ডি পেরিয়ে বৃহৎ কানেক্টেড ইকোসিস্টেমে অনার Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে

লজ্জা মাথায় নিয়ে নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ২৫৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ  ।।

প্রথম টেস্টে তবু লড়াই হয়েছিল। দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি নিউজিল্যান্ড। ইনিংস হার সঙ্গী হয়েছে তাদের। লঙ্কানদের মাঠে খেলতে গিয়ে কিউইরা পেয়েছে ধবলধোলাইয়ের লজ্জা।

সেই লজ্জা মাথায় নিয়েই নিউজিল্যান্ড টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি। সামনে ভারত সিরিজ। সেই সিরিজে টেস্টে কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।

সাউদি জানিয়েছেন, অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তটি তিনি নিজ থেকেই নিয়েছেন। তিনি বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত। দলকে এগিয়ে নেওয়ার সময় এখন টমের (ল্যাথাম)। ব্ল্যাকক্যাপসদের এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়া ছিল আমার জন্য স্পেশাল। এটা অনেক বড় সম্মান এবং মর্যাদার। ক্যারিয়ারজুড়েই আমি দলের কথা সবার আগে ভেবেছি। আমি বিশ্বাস করি, এই সিদ্ধান্তটাও দলের ভালোর জন্যই।

ল্যাথামের জন্য অধিনায়কত্ব নতুন কিছু নয়। এর আগে নিউজিল্যান্ডের দলকে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি।

ট্যাগস :

লজ্জা মাথায় নিয়ে নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি

আপডেট সময় : ০১:১২:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪