ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

বিএনপির আমলে দেশে খাদ্য ঘাটতি ছিল:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
বিএনপির আমলে দেশে খাদ্য ঘাটতি ছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপির সময় দেশে খাদ্য সংকট থাকলেও এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমার কারও কাছে মুখাপেক্ষী হয়ে থাকবো না। নিজেরাই নিজেদের খাদ্য উৎপাদন করবো।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া বলেছিল দেশের মানুষকে ডালভাত খাওয়াবে। সেই ডালভাত খাওয়াতেও ব্যর্থ হয়েছিল বিএনপি।

তিনি বলেন, ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের ফখরুদ্দিন সাহেব প্রধান উপদেষ্টা, ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি, সেনাপ্রধান মইন উদ্দিন- তারা ঘোষণা দিলেন আলু খাওয়ার জন্য। আলু দিয়ে নানা রকমের খাদ্য তৈরি করা হলো, তা প্রদর্শন করা হলো বেশ উন্নত হোটেলে। মানুষ ভাত পাচ্ছে না কী হয়েছে, আলু খাবে! কেউ আমাদের ডালভাত খাওয়াতে চাইলো, কেউ আমাদের আলু খাওয়াতে চাইলো।

শেখ হাসিনা বলেন, আমরা মাছে-ভাতে বাঙালি। মাছ-ভাতই আমাদের জন্য যথেষ্ট। সেটাইতো আমরা চাই। এখন অন্তত বলতে পারি মাছ-ভাতের কোনো অভাব নেই। ডাল-ভাতের কোনো অভাব নেই। মানুষের চাহিদা এখন মাংস এবং আরও বড় বড় মাছ খাবে। এখন আমরা নিজেরাই প্রায় ৪০ শতাংশ উৎপাদন করতে পারি। আমরা কারো উপর মুখাপেক্ষী হয়ে থাকবো না। আমরা নিজেরা উৎপাদন করবো।

বিএনপির আমলে দেশে খাদ্য ঘাটতি ছিল:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪