ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

ঈদ-বৈশাখের লম্বা ছুটি শেষে অফিস-আদালত খুললেও রাজধানীতে ছুটির আমেজ দৃশ্যমান!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪ ২৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রিয়জনের সঙ্গে ঈদ কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখসহ দীর্ঘ ছুটির পর আজ (১৫ এপ্রিল) থেকে অফিস-আদালত, ব্যাংক-বীমা ও শেয়ারবাজার আবারও চালু হয়েছে। ফলে রাজধানীতে পেশাজীবী ও কর্মজীবী মানুষের পদচারণা বাড়তে শুরু করেছে।

গত বৃহস্পতিবার (১১ এপ্রিল) দেশে পালিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের সরকারি ছুটি ছিল বুধবার (১০ এপ্রিল), বৃহস্পতিবার ও শুক্রবার (১০, ১১ ও ১২ এপ্রিল)।

শনিবার (১৩ এপ্রিল) ঈদের পর একটি সাপ্তাহিক ছুটি এবং রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে বাংলা নববর্ষের ছুটি। ফলে কর্মচারীরা ১০ থেকে ১৪ তারিখ পর্যন্ত ছুটি ভোগ করেন। টানা পাঁচ দিন ঈদের ছুটির পর আজ অফিসে যোগ দিয়েছেন কর্মীরা। এতে সব জায়গায় প্রাণচাঞ্চল্য ফিরবে।

বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, চরফ্যাশন, হুলারহাট, ভান্ডারিয়া, লালমোহনসহ দেশের বিভিন্ন রুটের যাত্রী বোঝাই লঞ্চ টার্মিনালে সকাল ৩টা থেকে ভিড় জমাতে থাকে। সকাল থেকেই টার্মিনালে লঞ্চ ও যাত্রী বাড়তে থাকে।

এদিকে বাস-ট্রেনে করে রাজধানীতে ফিরছেন মানুষ। গতকাল থেকে রাজধানীতে শ্রমজীবী মানুষের ভিড় শুরু হয়েছে। দিন গড়িয়ে রাত ও আজ ভোরে মানুষের ফেরার সংখ্যা তুলনামূলক বেশি।

ঈদ-বৈশাখের লম্বা ছুটি শেষে অফিস-আদালত খুললেও রাজধানীতে ছুটির আমেজ দৃশ্যমান!

আপডেট সময় : ০৪:১২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪