ঢাকা ০২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র, ফাঁকা গুলি ছুড়ে নিজেদের অবস্থানের জানাচ্ছে জলদস্যুরা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪ ২২৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিজস্ব নৌবাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সোমালি জলদস্যুদের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহর গতিবিধি পর্যবেক্ষণ করছে। অন্যদিকে জলদস্যুরা ফাঁকা গুলি ছুড়ে নিজেদের অবস্থান জানাচ্ছে। সেই সাথে তারা জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র বসিয়েছে।

শুক্রবার (২২ মার্চ) রাতে জিম্মি নাবিকের পরিবারের এক সদস্য গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, জাহাজে সুপেয় পানির সংকট থাকায় নাবিকদের পানি ব্যবহারে সমস্যায় পড়তে হচ্ছে। জাহাজে সার্বক্ষণিক পাহারায় ৩০ থেকে ৩৫ জন সশস্ত্র জলদস্যু নাবিকদের ওপর নজরদারি বাড়িয়েছে। বর্তমানে, নাবিকদের কেবিনে থাকতে দেওয়া হয় না। খাবারের কষ্টের পাশাপাশি সবাইকে একটি টয়লেট ব্যবহার করতে হচ্ছে।

দ্য ডেইলি সোমালিয়া ও ভারতীয় বিমান বাহিনীর এক্স অ্যাকাউন্ট থেকে জলদস্যুদের বিমান বিধ্বংসী বন্দুকের ছবি প্রকাশ করা হয়েছে।

একটি ছবিতে দেখা যায়, ইইউ নৌ বাহিনীর দুই সদস্য যুদ্ধজাহাজ থেকে এমভি আবদুল্লাহ জাহাজের দিকে তাকিয়ে আছেন। ইইউ নৌবাহিনী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে কিন্তু কোনো অভিযানের খবর দেয়নি।

ইইউ নেভাল ফোর্স এক্স-এ একটি ভিডিও চিত্র এবং তিনটি স্থির চিত্র প্রকাশিত হয়েছে। দেখা যায়, ইইউ নেভাল ফোর্সের অপারেশন আটলান্টার মোতায়েন করা যুদ্ধজাহাজটি বাংলাদেশের জিম্মি জাহাজের কয়েক নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। যুদ্ধজাহাজ থেকে একটি হেলিকপ্টার জিম্মি বাংলাদেশি জাহাজের ওপর দিয়ে উড়ে যেতে দেখা যায়।

জিম্মি জাহাজে বিমান বিধ্বংসী অস্ত্র, ফাঁকা গুলি ছুড়ে নিজেদের অবস্থানের জানাচ্ছে জলদস্যুরা

আপডেট সময় : ০১:৩৬:০৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মার্চ ২০২৪