ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বন্ধ করে দেওয়া ইটভাটা ফের চালুর চেষ্টা, ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের Logo রাজাপুরে জমি দখল ও হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি হাচেনুর বেগমের Logo আইনশৃঙ্খলা নিশ্চিত না হলে নতুন বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী Logo কালাদরাপ ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় করিম উদ্দিন চৌধুরী বাবু Logo ভবিষ্যৎ প্রজন্মকে এগিয়ে নিতে জাগো ফাউন্ডেশনের কড়াইল স্কুলে অ্যাকমি এআই-এর এআই লিটারেসি সেশন Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

করিমগঞ্জে পৃথক দুটিস্থানে দুই নবজাতক ও এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ২৮৬ বার পঠিত

শফিক কবীর, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি পাকা রাস্তার পাশ থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় নবজাতক দুই শিশুর লাশ ও উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রীপ গ্রামের একটি ভুট্টা খেতের পাশ থেকে হালিমা খাতুন (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে করিমগঞ্জ থানা পুলিশ।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, আজ সকালে জাফরাবাদ ইউনিয়নের জগৎসা বাড়ি পাকা রাস্তার পাশে ব্যাগে মোড়ানো নবজাতক শিশুর লাশ দুটি পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মোবাইল ফোনে খবর দেয়। পরে করিমগঞ্জ থানা পুলিশের একটি টিম সকাল ১০ টায় ব্যাগে মোড়ানো অবস্থায় দুই নবজাতক শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তাদের কোন পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে উপজেলার নোয়াবাদ ইউনিয়নের সিন্দ্রীপ গ্রাম থেকে হালিমা খাতুন (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, আজ সকালে বাড়ির পাশে একটি ভুট্টা খেতের পাশে হালিমার লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরেই তাকে হত্যা করা হয়েছে। নিহত হালিমা খাতুন সিন্দ্রীপ গ্রামের আফতাব উদ্দিনের স্ত্রী।
মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ-২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

করিমগঞ্জে পৃথক দুটিস্থানে দুই নবজাতক ও এক বৃদ্ধার মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৬:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩