ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ২০২৯ সালের জুনে শেষ হবে ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেন নির্মাণ : সড়ক ও রেলপথ মন্ত্রী৷ Logo ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস গ্যাসের নতুন কুপ খননের উদ্বোধন Logo পপুলার লাইফের খুলনা অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবীর ৩ কোটি ১৭ লক্ষ টাকার চেক হস্তান্তর Logo রাজাপুরের উত্তমপুর বাজারে পাবলিক টয়লেট নির্মাণের উদ্যোগ দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবের আশায় ব্যবসায়ীরা Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে

২ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ২৯৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ফের পাথর আমদানি শুরু হয়েছে। মঙ্গলবার ২৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বন্দর দিয়ে ১৯টি ট্রাকে করে প্রায় ৪৫০ টন ভাঙা পাথর ভারত থেকে আমদানি করা হয়। আশুগঞ্জ নদীবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত নির্মাণাধীন চার লেন মহাসড়কের ভারতীয় ঠিকাদার প্রতিষ্ঠান এফকনস ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড পাথরগুলো আমদানি করেছে। সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স খলিফা এন্টারপ্রাইজ আমদানি করা পাথরের ছাড়করণের কাজ করবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, দুই হাজার টন ভাঙা পাথর আমদানির এলসি খোলা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ১৯টি ট্রাকে করে ৪৫০ টন ভাঙা পাথর বন্দরে প্রবেশ করে। আগামী কয়েকদিনের মধ্যে বাকি পাথরগুলো চলে আসবে। নির্ধারিত শুল্ক ও মাশুল পরিশোধের পর বন্দর থেকে পাথরগুলো ছাড়করণ শুরু হবে।

তিনি আরও জানান, দুই মাস পর পাথর আমদানি শুরু হওয়ায় বন্দরে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। আখাউড়া শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মাহমুদ হোসেন বলেন, ‘২০২৩ সালের ১২ ডিসেম্বর সর্বশেষ এ বন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি হয়েছিল। এরপর অন্যান্য পণ্য আমদানি হলেও পাথর আমদানি হয়নি। শুল্ক মাশুল পরিশোধ ও পরীক্ষা-নিরীক্ষা করার পর ছাড়পত্র দেওয়া হবে বলে তিনি জানান।

২ মাস পর আখাউড়া স্থলবন্দর দিয়ে পাথর আমদানি শুরু

আপডেট সময় : ০৮:১০:২২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪