ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনারের রোবট ফোন Logo ইরান যুদ্ধে নিহত সেনাদের সংখ্যা গোপন করেছে যুক্তরাষ্ট্র Logo বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে Logo বিবর্ণ মিরাজ, হেটমায়ারের সেঞ্চুরির পরও গায়ানার বিদায় Logo দুপুরের মধ্যেই প্রকাশ হতে পারে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, বেতন নিয়ে যা জানা গেল Logo লংমার্চের রাজনৈতিক উদ্দেশ্য ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন বিএনপির, নজরও রাখছে Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর

বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪ ৫১৭ বার পঠিত

বাগেরহাট ব্যুরো চীফ :
বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ সকালে বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মেসার্স সাগর ফিলিং স্টেশন এর পূর্ব পাশে গোপালগঞ্জ টু খুলনা মহাসড়কে পিকআপ তল্লাশি করে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় পিকআপটি জব্দ করা হয়।

আজ বেলা ৩টার দিকে বাগেরহাট সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান।

গ্রেফতারকৃতরা হলো, চট্টগ্রাম জেলার ভোজপুর থানার করিবাগান জয়নাল আবেদীনের ছেলে আবুল হোসেন (৩২) ও একই উপজেলার উদিয়া পাথর গ্রামের রমজান আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৩০)।

পুলিশ সুপার মোঃ রাসেলুর রহমান জানান, জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায়ের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ থেকে নোয়াপাড়া গামী একটি পিক আপ (যার রেজিস্ট্রেশন নম্বর-ঢাকা মেট্রো ন-১৫-৩০০৯) তল্লাশী করে ৪০ কেজি গাঁজাসহ আবুল হোসেন ও সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার কৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীনও বলে জানান জেলা পুলিশের এ কর্মকর্তা।

বাগেরহাটে ৪০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ০৮:০৯:১১ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪