ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ Logo ‘তাড়াহুড়ো নেই, শেষ আন্তর্জাতিক ম্যাচ পর্যন্ত এই জার্সি মেসিরই’ Logo ইরানে ওষুধের দাম আকাশছোঁয়া, রোগীরা বিপাকে Logo সোহরাওয়ার্দী উদ্যান থেকে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ম্যুরাল সরানোর সিদ্ধান্ত হয়নি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী Logo আধা ঘণ্টার মধ্যে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭

বরিশালের কাছে হেরে এবারের বিপিএল থেকে বিদায় নিল সিলেট

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪ ২৮৭ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সকে ১৮ রানে হারিয়েছে ফরচুন বরিশাল। এই জয়ে প্লে-অফে এগিয়ে গেল বরিশাল। অন্যদিকে বরিশালের কাছে হেরে বিপিএল থেকে সরে দাঁড়ালো সিলেট।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ফিফটি ও কাইল মায়ার্সের ঝড়ো ব্যাটিংয়ে বরিশাল নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রান সংগ্রহ করে। সিলেটের হয়ে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব।

১৮৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। দলের ৪০ রানে ৬ ব্যাটসম্যান হারায় তারা। এরপর বেনি হাওয়েল ও আরিফুল হকের ব্যাটে বিপর্যয় সামাল দেয় সিলেট।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে ১০৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটসম্যান। মারমুখী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন আরিফুল। তবে দলের ১৪৮ রানের লক্ষ্যে ২৯ বলে ৫২ রান করে আউট হন এই ব্যাটসম্যান।

হাওয়েল তার ফিফটি পূর্ণ করার পর দলের ১৬১ রানের লক্ষ্যে ৩২ বলে ৫৩ রান করে আউট হন। শেষ পর্যন্ত সিলেটের সংগ্রহ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রান। বরিশালের হয়ে ৩ উইকেট নেন কাইল মায়ার্স।

বরিশালের কাছে হেরে এবারের বিপিএল থেকে বিদায় নিল সিলেট

আপডেট সময় : ০৬:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৪