ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে টানা চার জয়ে শীর্ষে চট্টগ্রাম

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ২৩২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তানজিদ হাসান তামিম ও টম ব্রুসের অর্ধশতকের জুটিতে সিলেট স্ট্রাইকার্সকে বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। সোমবার (২৯ জানুয়ারি) টুর্নামেন্টে নিজেদের পঞ্চম ম্যাচে সিলেটকে ৮ উইকেটে হারিয়েছে চট্টগ্রাম। ৫ ম্যাচে চতুর্থ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে চট্টগ্রাম। অন্যদিকে চার ম্যাচের চারটিতেই হেরেছে মাশরাফি বিন মর্তুজার সিলেট।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ দিনের প্রথম ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ইনিংসের দ্বিতীয় ওভারেই দুই ওপেনারকে আউট করেন চট্টগ্রামের পেসার বিলাল খান। মোহাম্মদ মিঠুন ০ ও নাজমুল হোসেন শান্ত ০ রান করে সাজঘরে ফেরেন।

শুরুতে দুই ওপেনারকে হারানোর ধাক্কা সামলে উঠে সিলেটকে লড়াইয়ে ফেরান টেক্টর ও জাকির হাসান। ৪৯ বলে ৫৭ রানের জুটি গড়েন তারা। ৪টি চার ও ১টি ছক্কায় ২৬ বলে ৩১ রান করা জাকিরকে শিকার করে ১১তম ওভারে চট্টগ্রামকে ব্রেক-থ্রু এনে দেন স্পিনার নিহাদুজ্জামান। দলীয় ৬৫ রানে জাকির ফেরার পর বার্লকে নিয়ে ৩৭ বলে ৪২ রান যোগ করেন টেক্টর। ১৭তম ওভারে বিলালের তৃতীয় শিকার হন ব্যক্তিগত ৩৫ রানে জীবন পাওয়া টেক্টর।
ইনিংসে শেষ ২২ বলে জুটি বেঁধে অবিচ্ছিন্ন ৩০ রান তুলে সিলেটকে ৪ উইকেটে ১৩৭ রানের সংগ্রহ এনে দেন বার্ল ও আরিফুল হক।

১৩৮ রানের টার্গেটে ২৩ রানে সূচনা করে চট্টগ্রাম। পেসার তানজিম হাসান সাকিব ৩ চারে ১৭ রান করা শ্রীলঙ্কার আবিস্কা ফার্নান্দোকে শিকার করে সিলেটকে প্রথম সাফল্য এনে দেন।

শুরুটা ভালো না হলেও দ্বিতীয় উইকেটে ৬৫ বলে ৮৯ রানের জুটি গড়ে চট্টগ্রামের জয় সহজ করে দেন তানজিদ ও ব্রুস। তানজিদ ৪০ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন।

তৃতীয় উইকেটে ২৬ রানের অবিচ্ছিন্ন জুটিতে ১৪ বল বাকি থাকতে চট্টগ্রামের জয় নিশ্চিত করেন ব্রুস ও শাহাদাত হোসেন। ব্রুস ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। শাহাদাত ১৩ রানে অপরাজিত থাকেন। সিলেটের তানজিম ও টেক্টর ১টি করে উইকেট নেন।

সিলেটকে বড় ব্যবধানে হারিয়ে টানা চার জয়ে শীর্ষে চট্টগ্রাম

আপডেট সময় : ০৬:২৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪