হত্যা মামলার প্রধান আসামী রাসেল গ্রেফতার
- আপডেট সময় : ০৭:৩১:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ২৮২ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার অন্যতম প্রধান আসামী রাসেল @হানি সিং’কে গ্রেফতার করেছে র্যাব-১০।
২৭ জানুয়ারি শনিবার আনুমানিক বিকাল ১৬:২০ মিনিটে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মামলা নং-৬০(০১)২১, ধারা-৩০২/৩৪ দণ্ড বিধি; চাঞ্চল্যকর খোকন মীর হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন পলাতক অন্যতম প্রধান আসামী মোঃ রাসেল @হানি সিং (২০), পিতা-মোখলেছ, সাং-কুতুবখালী বড় মাদ্রাসা সংলগ্ন, থানা-যাত্রাবাড়ী, জেলা-ঢাকা‘কে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উল্লেখিত মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর হতে ঢাকার কেরাণীগঞ্জ ও যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।





















