ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

গাজার ১৪০০ বছরের পুরোনো মসজিদটিকেও রেহাই দিলো না ইসরায়েল!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ১৯২ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় একটি ঐতিহাসিক মসজিদ ধ্বংস করেছে ইসরায়েলি হানাদার বাহিনী। সেখানকার এক সাংবাদিক সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে দেখা যাচ্ছে, উত্তর গাজার ওমারি মসজিদ আক্রমণ করে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওমারি মসজিদ ফিলিস্তিনের তৃতীয় বৃহত্তম মসজিদ। এটি প্রায় ১৪০০ বছরের পুরনো একটি মসজিদ। কিন্তু হাজার বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদটিও ইসরায়েলি বাহিনীর হামলা থেকে রেহাই পায়নি।

এদিকে শুক্রবার গাজার উত্তরাঞ্চলে কুয়েত হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২০ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে রাফাহ আবু ইউসুফ আল নাজ্জার হাসপাতালের পরিচালক মারওয়ান আল-হামস প্রহসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন।

গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ২১,৩২০ এ দাঁড়িয়েছে এবং ৫৫,৬০৩ জন আহত হয়েছে। অন্যদিকে হামাসের হামলায় ১১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।

আঞ্চলিক মধ্যস্থতাকারী মিশর গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শেষ করতে তিন ধাপের পরিকল্পনা পেশ করেছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন। মিশর তার আগমনের প্রত্যাশায় একটি প্রস্তাব দিয়েছে।

এর আগে লেবানন থেকে উত্তর ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে রকেট ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। তবে ইসরায়েলের দাবি, এসব রকেট ও ড্রোন ভূপাতিত করা হয়েছে।

গাজার ১৪০০ বছরের পুরোনো মসজিদটিকেও রেহাই দিলো না ইসরায়েল!

আপডেট সময় : ০২:২৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩