বড়দিনে যিশুর জন্মস্থানে ইসায়েলি হামলায় নিহত ৭০
- আপডেট সময় : ০২:২১:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ২০৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক :
যিশু খ্রিস্টের জন্মস্থান খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনেও ইসরায়েলের লাগাতার হামলায় ফিলিস্তিনি গাজা উপত্যকা মৃত্যু শিবিরে পরিণত হয়েছে।
স্থানীয় সময় রোববার আবারো বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী।
গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার আল-মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেছেন, গাজার একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
হামাসের একজন মুখপাত্র বলেছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ ওই অঞ্চলে অসংখ্য পরিবার বাস করতো।
বিবিসি জানিয়েছে, আহতদের কাছাকাছি আল-আকসা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কিছু শিশুর মুখ রক্তে ঢেকে গেছে। তাদের শরীরের বিভিন্ন অংশ ব্যাগে স্তূপীকৃত করে নেওয়া হচ্ছে।
এ প্রসঙ্গে ইসরায়েলি সেনাবাহিনী বিবিসিকে জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করছে।




















