ঢাকা ০৭:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

একটি ভোটও কারচুপির চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ হবে:সিইসি

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৩১৮ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, একটি ভোটও কারচুপির চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ভোটগ্রহণ বন্ধ করা হবে।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে বরিশালে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এ সময় সিইসি বলেন, ‘আচরণবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেয়া হয়েছে। একটা ভোটও কারচুপির চেষ্টা করা হলে ভোট বন্ধ করে দেয়া হবে। নানা কারণে এবার ভোট নিয়ে বিতর্ক হয়েছে। বিভিন্ন দেশ কথা বলেছ, আমাদের দেশ নিয়ে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করার দাবি আছে বিদেশিদের। প্রার্থীদের সহায়তায় জাতীয় নির্বাচন সফল করতে চাই।’

ভোটের মাঠে অনিয়ম থাকতে হবে এই বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা ভোট পাল্টাতে পারে না। কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা হয়। প্রার্থীরা ঘরে বসেই জানতে পারেন ফলাফল। সিস্টেমের ওপর আস্থা রাখতে হবে।’

সভার শুরুতে, ভোটের মাঠে অনিয়ম করতে হবে এ বিশ্বাস থেকে প্রার্থীদের বেরিয়ে আসার আহ্বান জানান সিইসি।

বরিশালের বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাংগীর আলম, বরিশাল রেঞ্জের ডিআইজি জামিল হাসান, পুলিশ কমিশনার জিহাদুল কবির, রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

একটি ভোটও কারচুপির চেষ্টা হলে সঙ্গে সঙ্গে ভোট বন্ধ হবে:সিইসি

আপডেট সময় : ০১:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩