ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

হরতাল-অবরোধকারীরাই ট্রেনে নাশকতার সাথে জড়িত:ডিএমপি কমিশনার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ ১৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

হরতাল-অবরোধকারীরাই তেজগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকেলে ট্রেন হামলায় আহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ডিএমএইচ) হাসপাতালে আসেন তিনি।

ডিএমপি কমিশনার বলেন, আমার মনে হয় যারা অবরোধ-হরতাল করছে তারা এই নাশকতার সঙ্গে জড়িত। এর আগেও তারা এভাবে ট্রেনে ভাঙচুর করেছে।

ডিএমপি কমিশনার বলেন, লাশের ময়নাতদন্তের প্রয়োজন হবে না। কারণ তারা আগুনে পুড়ে মারা গেছে বলে সরাসরি জানা গেছে। বিষয়টি রেলওয়ের হওয়ায় কমলাপুর রেলওয়ে থানায় মামলা করা হবে।

তিনি বলেন, যারা এ ঘটনা ঘটিয়েছে তারা কোনো অবস্থাতেই পার পাবে না। অতীতেও পার পায়নি। বাস-ট্রেনে জ্বালাও-পোড়াওয়ের প্রত্যেকটি ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তারা স্বীকারোক্তি দিয়েছে কেন্দ্রীয় নেতাদের নির্দেশে ও রাজনীতি টিকিয়ে রাখার স্বার্থে তারা এই কাজ করতে বাধ্য হয়েছে।

এ ধরনের ঘটনার নির্দেশনা দেশ থেকে আসছে নাকি দেশের বাইরে থেকে এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, যারা হরতাল-অবরোধ দিচ্ছে, জ্বালাও-পোড়াও করছে, যারা নাশকতা করছে, তাদের বিদেশি নেতাদের দেশীয় এজেন্ট-অনুসারীদের দিয়ে এসব কাজা করানো হচ্ছে, যা দিবালোকের মতো স্পষ্ট।

বাকি দুই নিহতের ডিএনএ সংগ্রহ করে তাদের পরিচয় জানা সম্ভব হবে বলেও জানান তিনি। এরপর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ চার যাত্রী নিহত হন। তাদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি (৩৫) ও তার সন্তান ইয়াসিন (৩)।

হরতাল-অবরোধকারীরাই ট্রেনে নাশকতার সাথে জড়িত:ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০২:১৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩