ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দারুণ সব উপহার ও অফার সহ বাজারে এলো ভিভো ভি৮০ Logo পাঠাওভার্স এক্সপ্লোর করুন পাঠাও ফেস্ট-এ! Logo শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স Logo ধামরাইয়ে ককটেল ও পেট্রোলবোমাসহ ছাত্রলীগের ৫ নেতা-কর্মী গ্রেপ্তার। Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার

পদ্মা সেতুর ঋণের পঞ্চম-ষষ্ঠ কিস্তি পরিশোধ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দেশের বৃহত্তম স্ব-অর্থায়নকৃত অবকাঠামো পদ্মা সেতু নির্মাণ প্রকল্পের জন্য নেওয়া ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তি পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোঃ মঞ্জুর হোসেন আনুষ্ঠানিকভাবেঅর্থ বিভাগের সচিবের কাছে ঋণের পঞ্চম ও ষষ্ঠ কিস্তির ৩১৫ কোটি ৭ লাখ ৫৩ হাজার ৪৪২ টাকা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, সেতু বিভাগ-বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, অর্থ বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেতু বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের নিজস্ব অর্থায়নে দেশের সর্ববৃহৎ অবকাঠামো, আমাদের অহংকার, গর্ব, সক্ষমতা ও মর্যাদার প্রতীক পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা। নির্মাণ ব্যয়ের প্রায় পুরো অর্থ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে ঋণ হিসেবে দেয় অর্থ বিভাগ।

২০২২ সালের ২৬ জুলাই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরকারের অর্থ বিভাগের সাথে একটি সংশোধিত ঋণ চুক্তি স্বাক্ষর করে। ঋণ চুক্তি অনুযায়ী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ৩৫ বছরের মধ্যে ১ শতাংশ সুদে ঋণের অর্থ ফেরত দেবে।

ঋণ পরিশোধের সময়সূচী অনুযায়ী, প্রতি অর্থবছরে মোট ১৪০টি কিস্তিতে সুদ-মূল্য চারটি কিস্তিতে পরিশোধ করা হবে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ও দ্বিতীয় কিস্তি বাবদ মোট ৩১৬ কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫০ টাকা এবং গত ১৯ জুন তৃতীয় ও চতুর্থ কিস্তি বাবদ ৩১৬ কেটি ২ লাখ ৬৯ হাজার ৯৩ টাকা পরিশোধ করা হয়েছে। গত অর্থবছরে সর্বমোট ৬৩২ কোটি ৯৩ লাখ ৩৬ হাজার ১৪৩ টাকা পরিশোধ করা হয়েছে। পঞ্চম ও ষষ্ঠ কিস্তি মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে ৯৪৮ কোটি ১ লাখ ১৯ হাজার ৫৮৫ টাকা।

চুক্তি অনুযায়ী ২০২২-২৩ অর্থবছর থেকে সেতুটির ঋণ পরিশোধ শুরু হয়েছে এবং বাংলাদেশ সরকারের এ ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ ২০৫৬-৫৭ অর্থবছর পর্যন্ত সময় পাবে।

পদ্মা সেতুর ঋণের পঞ্চম-ষষ্ঠ কিস্তি পরিশোধ

আপডেট সময় : ০১:৩৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩