ঢাকা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ:১৯৫ রানের বিশাল ব্যবধানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান টাইগাররা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২১১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

যুব বিশ্বকাপ জিতলেও এশিয়া কাপ জিততে পারেনি বাংলাদেশ। টুর্নামেন্টের দশম আসরে দ্বিতীয়বারের মতো ফাইনাল খেলছে বাংলাদেশ যুব দল। তবে এবার সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলাদেশ। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ১৯৫ রানের বিশাল ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে বাংলাদেশ।

রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় সংযুক্ত আরব আমিরাত। ওপেনার আশিকুর রহমান শিবলীর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৮২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে সংযুক্ত আরব আমিরাত মাত্র ৮৭ রানে গুটিয়ে যায়।

এছাড়া পঞ্চাশোর্ধ পূরণ করেছেন মোহাম্মদ রিজওয়ান ও আরিফুল ইসলাম। শিবলী ১৪৯ বলে ১২৯, রিজওয়ান ৭১ বলে ৬০ ও আরিফুল ৪০ বলে ৫০ রান করেন। ২৮৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়েন সংযুক্ত আরব আমিরাতের ব্যাটসম্যানরা। মাত্র ৪৫ রানে ৫ ব্যাটসম্যান হারায় সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত সেই বিপর্যয় কাটিয়ে উঠতে ব্যর্থ হয়। তারা নিয়মিত বিরতিতে উইকেট হারায় এবং ২৪ ওভারে ৮৭ রানে অলআউট হয়। ১৯৫ রানের বিশাল জয়ে শিরোপা জয়ে খুশি টাইগার যুবারা।

এর আগে ২০১৯ সালে, আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশ ভারতের বিপক্ষে প্রথমবারের মতো ফাইনালে পৌঁছে রানার আপ হয়েছিল। যুব এশিয়া কাপের শেষ ৯ সংস্করণে ভারত একমাত্র সাতবারের চ্যাম্পিয়ন। একবার শিরোপা জিতেছে আফগানিস্তান। ২০১২ সালে টুর্নামেন্টের তৃতীয় সংস্করণে, ফাইনাল ম্যাচটি টাই হওয়ায় ভারত-পাকিস্তানকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ:১৯৫ রানের বিশাল ব্যবধানে প্রথমবারের মতো চ্যাম্পিয়ান টাইগাররা

আপডেট সময় : ০৭:৫৩:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩