ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

শেরপুরে ২ লাখ ১০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ১৯২ বার পঠিত

মারুফুর রহমান, শেরপুর প্রতিনিধি:
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষে শেরপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ১২ ডিসেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারা জেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।

এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ২৩ হাজার ৪০২ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৮৭ হাজার ২৬৯ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ১০ হাজার ৬৭১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

এছাড়া শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় মায়েদের বিভিন্ন পরামর্শ প্রদান করা হবে। জেলায় ১ হাজার ৩৫৪টি কেন্দ্রে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। ক্যাম্পেইন সফল করতে এসব কেন্দ্রে স্বাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি ২ হাজার ৭৭১ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন।

হরচন্দ্র উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. রওশন রাকার উপস্থাপনায় সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সিভিল অফিসের মেডিকেল অফিসার আহসান হাবীব হিমেল। এছাড়াও ওই সময় শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জলসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

শেরপুরে ২ লাখ ১০ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

আপডেট সময় : ০৭:২৩:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩