ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

নাটকীয়ভাবে ম্যাচে ফিরলেও টাইব্রেকারে হারলো আর্জেন্টিনা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ ২১২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

অগাস্টিন ফ্যাবিয়ান রবার্তো দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন। ৬ গোলের লড়াইয়ে শ্বাসরুদ্ধকর ম্যাচে নাটকীয়ভাবে ফিরেছিল আর্জেন্টিনা। কিন্তু ভাগ্য তাদের সঙ্গে ছিল না। হারতে হয়েছে টাইব্রেকারে।

আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে টাইব্রেকারে ৪-২ গোলে হেরে ৩-৩ গোলে ড্র করে বিদায় নিয়েছে। ফাইনালে উঠেছে জার্মানি।

দুই দলই সমানে সমান। কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয়। সেমিফাইনালে জার্মানি ও আর্জেন্টিনা কঠিন লড়াই করে। সেই ম্যাচে জার্মানি যেভাবে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, সেই ম্যাচে নাটকীয়ভাবে ফিরে আসে আর্জেন্টিনা।

৩-২ ব্যবধানে পিছিয়ে থাকা আর্জেন্টিনা নির্ধারিত সময়ের পর সপ্তম মিনিটে (৯০+৭) অবিশ্বাস্য ড্র করে। ফলে টাইব্রেকারে ম্যাচটি ৩-৩ গোলে ড্র হয়।

টাইব্রেকারে জার্মানি প্রথম দুই শটে গোল করে এবং আর্জেন্টিনা প্রথম দুই শট মিস করে। আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করা আর্জেন্টিনার দশ নম্বর ক্লাউদিও এচেভেরিলো পেনাল্টি শুটআউটে গোল করতে ব্যর্থ হন।

তৃতীয় শটে আবারও গোল মিস করে আর্জেন্টিনা। তখন পর্যন্ত ২-১। আশা ছিল আলবিসেলেস্তেদের। কিন্তু জার্মানির ৬ নম্বর জার্সিধারী হেয়ারশোই চতুর্থ শটে গোল করে তাদের ৩-১ ব্যবধানে এগিয়ে দেন। আর্জেন্টিনা স্কোর ৩-২।

সবকিছু শেষ শটে ছিল। জার্মানি মিস করলে লড়াইয়ে ফিরতে পারত আর্জেন্টিনা। তবে এবার জার্মানির সাত নম্বর জার্সি গায়ে কোনো ভুল করেননি প্যারিস ব্রুনার। বল জালে জড়ায় ফাইনাল নিশ্চিত (৪-২)।

এর আগে কঠিন লড়াইয়ের ম্যাচে নবম মিনিটে প্যারিস ব্রুনারের গোলে এগিয়ে যায় জার্মানি। ৩৬ মিনিটে সমতায় ফেরান আর্জেন্টিনার রবার্তো। প্রথমার্ধে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

দারুণ এই লড়াই শেষে চমক দেখাল আর্জেন্টিনা। কিন্তু টাইব্রেকারে ভাগ্য তাদের আর সহায় হয়নি। ফলে ভালো খেলেও একবার ফাইনালে উঠতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসি-ম্যারাডোনার উত্তরসূরিদের।

নাটকীয়ভাবে ম্যাচে ফিরলেও টাইব্রেকারে হারলো আর্জেন্টিনা

আপডেট সময় : ০৫:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩