ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

বায়ুদূষণ:ইউরোপ জুড়ে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ৩৬৯ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

বায়ু দূষণের কারণে ২০২১ সালে ইউরোপ জুড়ে প্রায় ৪০০,০০০ মানুষ মারা গেছে। গবেষকরা উচ্চ সংখ্যক মৃত্যুর জন্য তিন ধরণের দূষণকে দায়ী করেছেন, যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ এবং দূষণ নিয়ন্ত্রণের নির্দেশিকা অনুসরণ করলে কমানো যেত। অনেক মৃত্যুও ঠেকানো যেত। শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ তথ্য জানিয়েছে।

ইইউ-এর পরিবেশ সংস্থা ইউরোপিয়ান এনভায়রনমেন্ট এজেন্সি (ইইএ) এর মতে, এই তিনটি দূষণের উপাদানের একটি হলো বাতাসে ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা বা ফাইন পার্টিকুলেট ম্যাটার (পিএম ২ দশমিক ৫)। বাতাসে যেটির মাত্রাতিরিক্ত উপস্থিতির কারণে ২০২১ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ২ লাখ ৫৩ হাজার মানুষ মারা গেছে। এই দূষণ বিশেষ করে হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের প্রভাবিত করে।

দ্বিতীয়ত, বিষাক্ত নাইট্রোজেন ডাই অক্সাইডের উপস্থিতি (এনওটু), যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর। ফলস্বরূপ, সেই বছর ইইউ দেশগুলিতে ৫২,০০০ মানুষ প্রাণ হারিয়েছিল।

তৃতীয়ত, ওজোন (ও৩) গ্যাস, যার দূষণে ২২,০০০ মানুষ মারা গিয়েছিল। ইইউ বলছে, ২০২১ সালে বায়ু দূষণের কারণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে পোল্যান্ড, ইতালি এবং জার্মানিতে।

আইসল্যান্ড, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড এবং এস্তোনিয়ায় সবচেয়ে কম মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে তুরস্ক এবং ইতালিতে যারা মারা গেছেন, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং ওজন তাদের মৃত্যুর প্রধান কারণ।

বায়ুদূষণ:ইউরোপ জুড়ে প্রায় ৪ লাখ মানুষের মৃত্যু

আপডেট সময় : ০১:৪২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩