ঢাকা ০৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন Logo যুক্তরাষ্ট্রে ৩৬ বছরের মধ্যে জনপ্রিয়তায় সর্বনিম্ন ডোনাল্ড ট্রাম্প Logo সাদিক কায়েমকে সতর্ক করে রফিকুল ইসলাম মাদানীর ফেসবুক পোস্ট Logo ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo জলবায়ু পরিবর্তনে ঝুঁকির মুখে বাংলাদেশ, বিশ্বকে প্রধানমন্ত্রীর ৫ বার্তা Logo ডিজিটাল ব্যাংক চালুর সম্মতি পেল বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪ প্রতিষ্ঠান Logo বেহেশতের টিকিট বিক্রিকারীরা আবার ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়েছে

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা:একই পরিবারের ৫২ জন নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ৩৩৭ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় একই পরিবারের অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার ইসরায়েলি হামলায় বহু হতাহতের খবর পাওয়া গেছে।

গাজা নিয়ন্ত্রণকারী হামাসের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল-মালিকি বলেছেন, বুধবার সকালে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে হামলায় নিহত ৫২ জন একই পরিবারের সদস্য।

তিনি বলেন, জাবালিয়া শরণার্থী শিবিরে কদুরা পরিবারের ৫২ জন প্রাণ হারিয়েছেন। তিনি আরও বলেন, নিহতদের নামের তালিকা আমার কাছে আছে। ওই পরিবারের দাদা থেকে শুরু করে তাদের সব নাতি-নাতনিকে হত্যা করা হয়েছে।

ফিলিস্তিনি স্বাধীনতা সংগঠন হামাস ৭ অক্টোবর ইসরায়েলের উপর অতর্কিত আক্রমণ শুরু করে। সে সময় দুই শতাধিক লোককে জিম্মি হিসাবে অপহরণ করা হয়েছিল এবং ১২০০ ইসরায়েলি নিহত হয়েছিল। এরপর গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইল। তখন থেকেই গাজায় হামলা চলছে। ইসরায়েলের বর্বর হামলায় ১৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে।

এদিকে লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহ সংগঠনের পাঁচ সদস্য নিহত হয়েছেন। দক্ষিণ লেবাননের বেইত ইয়াহুন শহরে ইসরায়েলি বিমান হামলায় তারা নিহত হয়। শিয়া ইসলামিক সংগঠনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

হিজবুল্লাহর শীর্ষ নেতা ও লেবাননের আইনপ্রণেতা মোহাম্মদ রাদের ছেলে আব্বাস রাদও নিহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও লেবাননের সীমান্তে সংঘাত শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহর প্রায় ৮৫ সদস্য নিহত হয়েছে।

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা:একই পরিবারের ৫২ জন নিহত

আপডেট সময় : ০১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩