ঢাকা ০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার Logo ভেজাল মধু তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, মালিক আটক Logo সুস্থ থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন পাতাযুক্ত শাকসবজি

শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৬৩ বার পঠিত

শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গিলাশ্বর গ্রামে গতকাল ভোরে ১৩২ নং গিলাশ্বর মরহুম আঃ জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড শ্রেণীকক্ষে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্যালয়ের শ্রেণীকক্ষের পাঁচ জোড়া বেঞ্চ, জানালা, টিনের তৈরি বেড়া, বৈদ্যুতিক পাখাসহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাসুদুল করিম জানান, ছয় মাস আগে বিদ্যালয়ের মূল ভবনের পাশে সরকারি বরাদ্দে একটি টিনশেড শ্রেণীকক্ষ নির্মাণ করে শিক্ষার্থীদের পাঠদান করা হচ্ছিল। গতকাল ভোররাতে কে বা কারা ওই টিনশেড ঘরের জানালা ভেঙ্গে আগুন দেয়। এতে টিনশেড ঘরে থাকা পাঁচ জোড়া বেঞ্চ, জানালা, টিনের তৈরি বেড়া, বৈদ্যুতিক পাখাসহ বৈদ্যুতিক সরঞ্জাম পুড়ে গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো জানান, ভোর রাত সাড়ে তিনটার দিকে কয়েকটি সিএনজি অটোরিকশা দিয়ে কয়েকজন ব্যক্তি মিছিল সহকারে এসে বিদ্যালয়ে আগুন দেয়। পরে তারা মিছিল সহকারে ঘটনাস্থল ছেড়ে যায়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল কাদির বলেন, ওই শ্রেণীকক্ষে প্রথম শিফটে দ্বিতীয় শ্রেণীর ৩২ জন ও পঞ্চম শ্রেণীর ৩৫ জন শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম পরিচালনা করা হতো।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, গাজীপুর জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার আজমীর হোসেন ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শ্রীপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা নাসরিন বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে টিনশেড শ্রেণী কক্ষের যে ক্ষতি হয়েছে তা দ্রুত সময়ের মধ্যে মেরামত করে শ্রেণীকক্ষে পাঠদানের উপযোগী হিসেবে মেরামত করা হবে।

এঘটনায় শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ঘটনাস্থল পরিদর্শন করলেও কোন বক্তব্য দিতে রাজি হননি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আগুন দেয়ার ঘটনাটি আইনশৃঙ্খলা বাহীনি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়াও আগুন ক্ষতিগ্রস্ত ভবনটি দ্রুত মেরামত করে পাঠদানের উপযোগী করা হবে।

শ্রীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্বৃত্তের আগুন

আপডেট সময় : ০৬:৫৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩