ঢাকা ০১:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান

এবার বিশ্বকাপে বাকি তিন ম্যাচ ভালো করার প্রত্যাশা সাকিবের

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ২২৯ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ। শুরুটা দারুণ ছিল। কিন্তু এরপরই হেরে যায় টাইগাররা। টানা চার হারের পরও সেমিফাইনালে খেলার আশা ছিল বাংলাদেশের। তবে গতকাল (শনিবার) নেদারল্যান্ডসের কাছে হেরে সেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে গেছে বাংলাদেশের। এবার বিশ্বকাপের বাকি তিন ম্যাচে ভালো করার প্রত্যাশা করছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

আগামী ৩১ অক্টোবর একই ভেন্যু কলকাতার ইডেন গার্ডেনে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচ নিয়ে টানা হারের বৃত্তে থাকা অধিনায়ক সাকিবের ভাবনা জানতে চাওয়া হয়। উত্তরে তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিপক্ষ নিয়ে ভাবার সুযোগ নেই। আমাদের শুধু নিজেদের খেলাটা খেলতে হবে। নিজেদের চাঙা রাখতে হবে। আর কোনো উপায় নেই।’

আগামী তিন ম্যাচ থেকে ভক্তদের কিছু ফিরিয়ে দিতে চান সাকিব নিজেও। তিনি বলেন, ‘আমাদের তিনটি ম্যাচ খেলতেই হবে। আমরা যদি বাংলাদেশের মানুষকে কিছু ফিরিয়ে দিতে পারি, সেটা হবে দারুণ।’

কিন্তু এমন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানো এবং ভালো কিছু করা কঠিন- সেটাও স্বীকার করলেন সাকিব। তিনি বলেন, ‘সত্যি কথা বলতে খুবই কঠিন এখান থেকে ঘুরে দাঁড়ানো। তিন ম্যাচ আছে। অন্তত ভালো কিছু করার সুযোগ এখনও আছে আমাদের। তবে খুবই কঠিন। চেষ্টা ছাড়া আমাদের কিছুই করার নেই। আজকের দিনটা যদি ভুলে গিয়ে সামনের ম্যাচটায় মনোযোগ দিতে পারি, তাহলে ভালো হবে। আমরা যেখানে আছি সেখান থেকে এটা করা খুবই কঠিন।’

এবার বিশ্বকাপে বাকি তিন ম্যাচ ভালো করার প্রত্যাশা সাকিবের

আপডেট সময় : ০৩:১৮:১০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩