ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

ফের রোনালদোর গোলে আল-নাসরের জয়

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩ ৩২২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
সৌদি আরবের প্রিমিয়ার লিগে গোল করছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শুক্রবার রাতের ম্যাচে রোনালদোর গোলে আল নাসর আল তায়েকে ২-১ গোলে হারিয়েছে।

এর মাধ্যমে লিগে টানা ৬ষ্ঠ ম্যাচে জয় পেল আল নাসর। আট ম্যাচে ৬ জয় ও ২ হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে আল নাসর।

সৌদি আরবের হাইলের প্রিন্স আব্দুল আজিজ বিন মুসাইদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে শুরুতেই নেতৃত্ব নিয়েছিলেন আল নাসরই। ৩২ মিনিটে রোনালদোর অ্যাসিস্ট থেকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান তারকা অ্যান্ডারসন তালিসকা।

১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোনালদোর ক্লাব। ৭৯ মিনিটে সমতা ফেরায় আল তায়ে। গোল করেন ভির্গিল মিসিদইয়ান। তবে, আবার লিড নিতে বেশি সময় নেয়নি আল নাসর। ৫ মিনিট পরই, ৮৪তম মিনিটে বক্সের ভেতরে রোনালদোকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

সেই পেনাল্টি থেকেই জয় নিশ্চিত করেন পর্তুগিজ তারকা। সাত ম্যাচে এটি রোনালদোর দশম গোল।

ফের রোনালদোর গোলে আল-নাসরের জয়

আপডেট সময় : ০৬:২৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩