সংবাদ শিরোনাম :
৭ জানুয়ারি বন্ধ থাকবে সব ব্যাংক
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০৮:১৭:১২ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ১৯০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী রোববার (৭ জানুয়ারি) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
রোববার (৩১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডস) এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে।
বলা হয়, ২৮ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী তফসিলি ব্যাংকে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে আগামী ৭ জানুয়ারি দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এ সংক্রান্ত একটি নির্দেশনা দেশের কার্যত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
























