ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

৪ পণ্যে শুল্ক কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ১৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

রমজানে দাম সহনীয় রাখতে ভোজ্যতেল, খেজুর, চিনি ও চালের আমদানি শুল্ক কমানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (২৯ জানুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শেখ হাসিনা এ নির্দেশ দেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মন্ত্রীরা কী কাজ করেছেন প্রধানমন্ত্রী তা জানতে চেয়েছেন উল্লেখ করে মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী ভোজ্য তেল, চিনি, চাল, খেজুর এই চার পণ্যের সরবরাহ নিশ্চিত করতে বলেছেন। সরবরাহ ক্ষেত্রে যেনো ঘাটতি না রেখে সমন্বিতভাবে কাজ করার নির্দেশও দিয়েছেন তিনি।

মন্ত্রিপরিষদ সচিব আরও বলেন, শুল্ক কত কমানো হবে তা এখন সিদ্ধান্ত নেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

৪ পণ্যে শুল্ক কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

আপডেট সময় : ০৫:২২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪