ঢাকা ১০:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

৪৮ ঘণ্টার অবরোধে ৩১ যানবাহনে আগুন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৭৯ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

গত ২৮ অক্টোবর বিএনপির সহাসমাবেশ ভন্ডুল হওয়ার প্রতিবাগে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। বিএনপির পাশাপাশি অবরোধ কর্মসূচি পালন করছে জামায়াতও। বিএনপি-জামায়াতের ডাকা গত ৪৮ ঘণ্টার অবরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে যাত্রীবাহী বাসসহ অন্তত ৩১টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বোচ্চ ১৯টি যানবাহন পুড়েছে প্রথমদিন। দ্বিতীয় দিন পোড়ানো হয়েছে ১২টি যানবাহন। এছাড়া, পুলিশের গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ এবং বেশ কিছু গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

রবিবার (৫ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টার অবরোধ ডাকা হয়। তবে অবরোধ শুরুর আগেই রাজধানীতে বাসে আগুন দেয়া শুরু করে দুর্বৃত্তরা। এমনকি অবরোধের আগের রাত শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি গাড়িতে আগুনের ঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিস।

এদিকে সোমবার দিনগত রাত ২টার দিকে হাজীনগর পুরাতন ৫তলা ভবন সংলগ্ন অভ্যন্তরীণ সড়কে এ ঘটনা ঘটে।এ সময় বাসটির কয়েকটি সিটসহ বেশ কিছু অংশ পুড়ে নষ্ট হয়ে যায়। অভ্যন্তরীণ পানি নিষ্কাশন খাল কাছে থাকায় বাসটিতে আগুন লাগার পরপরই চালকসহ পথচারীরা আগুন নিভিয়ে ফেলতে সক্ষম হয়। পরবর্তীতে খবর পেয়ে ডেমরা থানা পুলিশ পুড়ে যাওয়া ওই বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং পুলিশ দুর্ববৃত্তদের কাউকে গ্রেফতার করতে পারেনি।

ট্যাগস :

৪৮ ঘণ্টার অবরোধে ৩১ যানবাহনে আগুন

আপডেট সময় : ১২:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩