ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুয়াকাটা সমুদ্রসৈকতে আবারও ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন Logo কুমিল্লা চান্দিনায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খুঁটিতে ধাক্কা, পথচারী নিহত Logo বসত বাড়িতে লুকিয়ে রাখা হলো ১২শত লিটার পেট্রোল, গ্রেপ্তার-৩ Logo বরিশালে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজের ঢালাই নিয়ে তোলপাড় Logo রাজাপুরের বড়ইয়া ইউনিয়নের চল্লিশ কাহনিয়া উত্তমপুর দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত Logo বনানীর একটি বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট Logo গাজীপুরে তরুণদের অংশগ্রহণে উৎসবমুখর ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান Logo ক্যাম্পাস নিরাপত্তা জোরদারে গাকৃবিতে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo শুল্ক হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি চীনের Logo জ্বালানি চাহিদা পূরণে উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২১৫ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে ডেঙ্গু সংক্রমণে গত ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৪৩। এছাড়া একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১৪ জন ডেঙ্গু রোগী।

অন্যদিকে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৫ হাজার ১৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার (১৬ নভেম্বর) থেকে শনিবার সকাল পর্যন্ত সারাদেশের হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকার ২০৪ বাসিন্দা এবং ঢাকার বাইরের ৭১০ জন রয়েছেন। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে একজন ঢাকার বাসিন্দা এবং তিনজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত সারাদেশে মোট দুই লাখ ৯৯ হাজার ৯৬৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৫ হাজার ২৮৮ জন। আর ঢাকার বাইরে এক লাখ ৯৪ হাজার ৬৭৬ জন।

গত ২৪ ঘন্টায় ৯৬৯ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এদের মধ্যে ২৪১ জন ঢাকার বাসিন্দা এবং ৭২৮ জন ঢাকার বাইরে।

১ জানুয়ারি থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ২৯৩,২৩৫ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৩ হাজার ৮২ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯০ হাজার ১৫৩ জন।

২০২২ সালে ডেঙ্গুতে ২৮১ জন মারা গিয়েছিল। সেই বছরের শেষ মাসে ডিসেম্বরে ২৭ জন মারা গিয়েছিল। একই সময়ে আলোচিত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ৩৮২ জন।

২০২০ সালে করোনা মহামারির সময় ডেঙ্গুর সংক্রমণ খুব একটা দেখা না গেলেও ২০২১ সালে সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজনের মৃত্যু

আপডেট সময় : ০৭:২৯:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩