ঢাকা ০৬:৩১ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

১৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনিকলের আগুন, পুড়ে গেছে ১ লাখ টন চিনি!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

চট্টগ্রামের কর্ণফুলীতে এস আলম সুগার মিলের আগুন এখনো পুরোপুরি নিভে যায়নি। কারখানার গুদামে লাগা আগুন আজ মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকেও জ্বলতে দেখা গেছে। তবে গুদাম থেকে আগুন ছড়ায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আব্দুল মালেক জানান, রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এখান থেকে আগুন আর ছড়াবে না। আমরা আগুন পুরোপুরি নেভাতে চেষ্টা করছি।

এর আগে সোমবার (৪ মার্চ) বিকেল ৩টা ৫৩ মিনিটে চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় এস আলম সুগার ইন্ডাস্ট্রিজ চিনিকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রমজান মাস ঘিরে বিপুল পরিমাণ চিনি আমদানি করেছে এস আলম সুপার রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ওই চিনিকলটিতে এক লাখ মেট্রিক টন পরিশোধিত ও অপরিশোধিত চিনি মজুত ছিল।

বিকেলে আগুন লাগার পর চার ঘণ্টা ধরে আগুন জ্বলে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি স্টেশনের ১৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। যখন ফায়ার সার্ভিসের কর্মীদের হিমশিম খেতে হয়, তখন আগুন নিয়ন্ত্রণে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা যোগ দেন। এছাড়া ঘটনাস্থলে বিপুল সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

এরই মধ্যে কী পরিমাণ চিনি পুড়েছে তা আগুন নেভানোর পর নিশ্চিত হওয়া যাবে। চিনিকলের কর্মকর্তারা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

১৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুরোপুরি নেভেনি চট্টগ্রামে চিনিকলের আগুন, পুড়ে গেছে ১ লাখ টন চিনি!

আপডেট সময় : ০২:১৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪