ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম Logo ব্রাহ্মণবাড়িয়ায় ৫১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ Logo  কসবায় পৃথক অভিযানে একদিনেই, গাঁজাসহ ৪ জন আটক Logo মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ।। Logo ​বাগেরহাটে গভীর রাতে আইনজীবীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা Logo মোরেলগঞ্জ-শরণখোলা-খুলনা রুটে বিআরটিসির নৈরাজ্য Logo আমদানি কমাতে দ্রুত জাতীয় কেমিক্যাল নীতি চায় ব্যবসায়ীরা Logo ‘কী করে সব ভুলে যাই’—শাফিন আহমেদকে স্মরণে আবেগঘন প্রিন্স মাহমুদ Logo মানবাধিকার ইস্যুতে ইইউকে ‘ভণ্ডামিপূর্ণ’ বলল ইরান Logo সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩ ৩৩২ বার পঠিত

মারুফ রায়হান,মাগুরা জেলা প্রতিনিধিঃ
আজ সকাল ১১টায় শহরস্ত ইসলামপুর পাড়ায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয় চত্বরে বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল ,ডাল ,তেল, কৃষি ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ এর সভাপতিত্বে ও জেলা বিএনপির সদস্য সচিব আক্তার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। এছাড়াও উক্ত মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল সভাপতি মাগুরা জেলা আব্দুর রহিম সহ বিভিন্ন উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
মানববন্ধনে বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতির কারণ হিসাবে বর্তমান সরকারের লাগামহীন দুর্নীতিকে দায়ী করে বক্তব্য প্রদান করেন। পাশাপাশি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলমান রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা বিএনপি’র মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:৪৫:১৫ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩