সংবাদ শিরোনাম :
হাইকোর্টে বার নির্বাচন:সহিংসতায় ৫ আইনজীবী গ্রেফতার
বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
- আপডেট সময় : ০১:৪৬:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪ ২২০ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :
হাইকোর্টে বার নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় শাহবাগ থানায় মামলার এজহারভুক্ত পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন- এজাহারের পঞ্চম আসামি আইনজীবী কাজী বশির আহমেদ, নবম আসামি অ্যাডভোকেট তুষার, ১১তম আসামি অ্যাডভোকেট তরিকুল, অষ্টম আসামি অ্যাডভোকেট সুমন ও ষষ্ঠ আসামি অ্যাডভোকেট ওসমান।
শনিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, যে যতই ক্ষমতাধর হোক না কেন, কেউই আইনের ঊর্ধ্বে নয়। শাহবাগ থানায় মামলা দায়েরের পর ডিবি ছায়া তদন্ত শুরু করে। পরে রাজধানীর বনানীসহ বিভিন্ন স্থান থেকে পাঁচ আইনজীবীকে গ্রেপ্তার করা হয়।

























