ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৭ বছর পর আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪ ১৫৬ বার পঠিত

ডেস্ক রিপোর্ট :

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা @ইতি আক্তার’কে গ্রেফতার করেছে র‌্যাব।

৩০ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক বিকাল ১৭:১০ মিনিটে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং র‌্যাব-১৫ এর সহযোগীতায় কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রাজধানী ঢাকার মিরপুর মডেল থানার মামলা নং-৫৪(৮)২০০৬, ধারাঃ ৩০২/৩৪, পেনাল কোড, হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘ ১৭ বছর যাবৎ পলাতক আসামী টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তার (৪০), স্বামী-মোঃ দেলোয়ার হোসেন, সাং-ইলিশা বাসস্ট্যান্ড, থানা-সদর, জেলা-ভোলা’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে রাজধানী ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে দীর্ঘ ১৭ বছর যাবৎ আত্মগোপন করে ছিল বলে জানা যায়। উক্ত আসামীকে আইনের আওতায় আনতে র‌্যাব ১০, ফরিদপুর কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসামীর অবস্থান কক্সবাজার সদরে সনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে র‌্যাব ১৫ এর সহায়তায় অভিযান পরিচালনা করে উক্ত আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী ১৭ বছর পর আটক

আপডেট সময় : ০৭:৫৪:৩৭ অপরাহ্ন, বুধবার, ৩১ জানুয়ারী ২০২৪