ঢাকা ০৫:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পবিত্র ঈদে-মিলাদুন্নবী (সা:) উপলক্ষে মাছিয়াতা দরবার শরীফে তিনশতাধিক বছরের ঐতিহ্যবাহী মহা সম্মেলন ও ৫৬ তম ওরশ মাহফিল সম্পন্ন Logo শালিস-থানা-এমপি মানল না’—গালুয়া বাজারে জমি জবরদখলের অভিযোগে সংবাদ সম্মেলন Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

স্মার্টফোন অপো এ৬এক্স বাজারে

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৪৩০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। শনিবার।। ০৬.১২.২৫।।

এ বছরের ও’ ফ্যানস ফেস্টিভালে উদ্দীপনা বাড়াতে বাজারে নতুন অপো এ৬এক্স নিয়ে এলো শীর্ষস্থানীয় গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে গত ০৪ ডিসেম্বর থেকে ফোনটির বিক্রি শুরু হয়েছে। যারা সারাদিন তাদের ফোনে পাওয়ার চান এবং বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে চান তাদের জন্য এই ফোনটি নিয়ে আসা হয়েছে। স্ট্রেন্থ, স্মুথনেস ও সারাদিনের নির্ভরযোগ্যতার এক অনন্য সমন্বয় এই ডিভাইসটি।

ভোরবেলার অ্যালার্ম থেকে শুরু করে গভীর রাতের বিনোদন পর্যন্ত, এ৬এক্স-এর প্রতিটি অংশই যেন বাস্তব জীবনের প্রয়োজনকে ঘিরে তৈরি করা হয়েছে। প্রধান আকর্ষণ হিসেবে ফোনটিতে রয়েছে স্নাপড্রাগন ৬৮৫ প্রসেসর, যা দ্রুত ও স্থিতিশীল পারফরম্যান্স নিশ্চিত করে। অ্যাপ পরিবর্তন থেকে শুরু করে কনটেন্ট স্ট্রিমিং, কিংবা ক্লাস অথবা মিটিংয়ের ফাঁকে দ্রুত গেমিং; সবই করা যায় তাৎক্ষণিক ও সাবলীলভাবে। ডিভাইসটির এই নির্ভরযোগ্য কার্যক্ষমতা ব্যবহারকারীদের প্রতিদিনের কাজকে আরও সহজ করে তোলে।

সাধারণের থেকে বেশি কিছু করার আত্মবিশ্বাস নিয়ে এ৬এক্সে ব্যবহার করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ও দীর্ঘস্থায়ী ব্যাটারি, যা ব্যস্ততম দিনের পরেও ফোনটিকে সচল রাখতে সক্ষম। এতে ব্যবহারকারীরা চার্জ দেওয়ার চিন্তা ছাড়াই ঘণ্টার পর ঘণ্টা প্রোডাক্টিভিটি, বিনোদন, ফটোগ্রাফি ও কমিউনিকেশন চালিয়ে যেতে পারেন। এমনকি ভ্রমণ বা আউটডোর অ্যাকটিভিটির ব্যস্ত দিনগুলোতেও এই ব্যাটারি শক্তিশালী সাপোর্ট দিবে। পাশাপাশি, জরুরি মুহূর্তে অন্য ডিভাইসে চার্জ দেওয়ার জন্য এতে রয়েছে রিভার্স ওয়্যার্ড চার্জিং ফিচার, যা ডিভাইসটিকে পকেট-আকারের পাওয়ার সোর্সে পরিণত করেছে।

ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করতে এতে যুক্ত হয়েছে ১২০ হার্জ আলট্রা ব্রাইট ডিসপ্লে। এতে ব্যবহারকারীরা পাবেন স্মুথ স্ক্রলিং ও পরিচ্ছন্ন ভিজ্যুয়াল। ফল হিসেবে, ভিডিও দেখা এখন আরও প্রাণবন্ত হবে; ফটো ব্রাউজিং হবে আরও সাবলীল ও চোখের জন্য আরামদায়ক। এটি এমন একটি ডিসপ্লে যা আপনার ছোট ছোট মুহূর্তগুলোতে নতুন মাত্রা যোগ করবে।

ফোনটির অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এর দীর্ঘমেয়াদী স্মুথনেস। দীর্ঘ সময় ফোনটিকে নতুনের মতো রাখতে অপো নিয়ে এসেছে ৪৮ মাসের ফ্লুয়েন্সি প্রোটেকশন, যা নিশ্চিত করে চার বছর পরেও ডিভাইসটি প্রথম দিনের মতোই স্মুথ থাকবে। কনটেন্ট তৈরি, ট্রেন্ড ফলো করা বা কাজের ব্যস্ততার মাঝেও ব্যবহার কারীরা ডিভাইসটিকে বছরের পর বছর স্থিতিশীল অবস্থায় পাবেন।
অপো এ৬এক্সের ভেতরের সক্ষমতার সাথে মিল রেখে এর ডিজাইনেও আধুনিক নান্দনিকতা আনা হয়েছে।

এখন দেশজুড়ে অপোর সকল অনুমোদিত আউটলেট ও অনলাইন চ্যানেলে অপো এ৬এক্স-এর ৪ জিবি + ৬৪ জিবি ভ্যারিয়েন্টটি পাওয়া যাচ্ছে মাত্র ১৩,৯৯০ টাকায়।

ট্যাগস :

স্মার্টফোন অপো এ৬এক্স বাজারে

আপডেট সময় : ০৬:৪৩:৫২ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫