ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ​ব্রাহ্মণবাড়িয়ায় এজমালি সম্পত্তি একক খারিজে বিক্রয়ের অভিযোগ, ১৪৪ ধারা জারি Logo আশুগঞ্জে মিত্রবাহিনীর স্মরণে নির্মিত মৈত্রীস্তম্ভ উদ্বোধন Logo মার্কিন বিমানবাহী রণতরিতে নৌসদস্যদের সংঘর্ষ, নিহতের দাবি ৭ Logo সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে পারে: জ্বালানি প্রতিমন্ত্রী Logo দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স Logo বিজয়নগরে যাত্রীবাহি বাস খাদে পড়ে ১০ জন আহত Logo মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ ৪ দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র ইউনিয়নের মানববন্ধন Logo মাসে লাখ টাকা ভাতা পেয়েও ‘খেপ’ খেলছেন ফুটবলাররা, ক্ষুব্ধ ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ‘সাকিব ভালো খেলোয়াড়, তবে মানুষ হিসেবে নষ্ট ও পচে যাওয়া’: তথ্য উপদেষ্টা Logo হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে: ট্রাম্প

স্পেন কোচের চোখে ‘সর্বকালের সেরা’ মেসি নয়!

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৯২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দলে লিওনেল মেসির মতো ফুটবলার থাকা যে কোনো কোচের জন্য স্বপ্ন পূরণের মতো। এর ব্যতিক্রম নন স্পেন কোচ লুইস দে লা ফন্তেও। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে সর্বকালের সেরা হিসেবে মানতে রাজি নন তিনি।

ক্লাব ফুটবলের মতো জাতীয় দলে দল পরিবর্তনের সুযোগ নেই। কিন্তু যদি এমন সুযোগ থাকত, তাহলে দে লা ফন্তে কাকে দলে নেবে? এমন প্রশ্নের জবাবে স্পেন কোচ ‘মোভিস্টার ফুটবল’কে বলেন, মেসিই হতে পারতেন তার দলের জন্য পারফেক্ট খেলোয়াড়। যদিও মেসির বয়স এখন ৩৬ বছর। তিনি ইউনাইটেড স্টেটস মেজর লিগ সকার (এমএলএস) এর তুলনামূলকভাবে পিছিয়ে থাকা ক্লাব ফুটবল প্রতিযোগিতা ইন্টার মিয়ামির হয়েও খেলেন। তা সত্ত্বেও দে লা ফন্তে মনে করেন তার স্পেন দলের জন্য মেসি ‘পারফেক্ট’।

দে লা ফন্তের এই স্বপ্নপূরণ হতেও পারতো। যদি বার্সেলোনায় থাকা অবস্থায় স্পেন জাতীয় দলে খেলার ডাক ফিরিয়ে না দিতেন মেসি। মেসির প্রপিতামহ ছিলেন স্প্যানিশ। যার জন্মস্থান কাতালুনিয়ায়। যেখানে বার্সেলোনা ক্লাব অবস্থিত। মেসির ক্লাব ক্যারিয়ারের প্রায় সবটাই কেটেছে এই বার্সার ক্যাম্প ন্যুয়ে। এই ক্লাবের জার্সিতে জিতেছেন অসংখ্য শিরোপা। স্পেন জাতীয় দলের অনেকেই তার ক্লাব সতীর্থ ছিলেন। তাই তাকে স্পেনের জার্সিতে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মেসি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে জন্মভূমি আর্জেন্টিনাকে বেছে নেন। পরে আর্জেন্টাইনদের বহু বছরের শিরোপা-স্বপ্ন পূরণ করে ২০২২ বিশ্বকাপ জেতেন তিনি এবং আসরের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

ফুটবলবিশ্বে একটি কথা প্রচলিত আছে যে, মেসি যদি স্পেনের জার্সিতে খেলতেন; তাহলে এতদিনে তাদের নামের পাশে আরও ১-২টা বিশ্বকাপ বেশি থাকতো। এমনিতে মাত্র একবার তথা ২০১০ বিশ্বকাপ জেতার স্বাদ পেয়েছে স্পেন।

মেসির জন্য স্প্যানিশদের হাহাকার করার বিষয়টি স্বাভাবিক। তাই দে লা ফন্তেরও মেসিকে পাওয়ার আকাক্সক্ষার বিষয়টি নিয়ে অবাক হওয়ার কিছুই নেই। কিন্তু ‘আর্জেন্টাইন খুদে জাদুকর’কে ‘সর্বকালের সেরা’ মানতে নারাজ তিনি। তার মতে, মেসির প্রাক্তন ক্লাব বার্সেলোনার কিংবদন্তি জোহান ক্রুইফ সেই খেতাবের দাবিদার। ডাচ কিংবদন্তি ক্রুইফ বার্সাকে অনেক শিরোপা জিতিয়েছেন। কিন্তু নিজ দেশ নেদারল্যান্ডসের হয়ে বিশ্বকাপ জিততে পারেননি তিনি। তবে তাকে সর্বকালের সেরাদের একজন হিসেবে মেনে নেন ফুটবলপ্রেমীরা, বিশেষ করে স্প্যানিশরা। তবে মেসি-ভক্তরা দে লা ফন্তের সঙ্গে সহজে একমত হবেন, এমনটা ভাবার কারণ নেই।

স্পেন কোচের চোখে ‘সর্বকালের সেরা’ মেসি নয়!

আপডেট সময় : ০৫:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪