ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

স্পেনে যাওয়ার পথে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ২৯৯ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ ।।

স্পেনে যাওয়ার পথে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৬৯ জন নিহত হয়েছে। মালি কর্তৃপক্ষ জানিয়েছে, পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় মরক্কোতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২৫ জন মালির নাগরিক বলে জানা গেছে। খবর আল জাজিরার। ওই নৌকায় প্রায় ৮০ জন আরোহী ছিল। দুর্ঘটনা থেকে সৌভাগ্যক্রমে ১১ জন বেঁচে গেছেন। শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা ডৌ এদিকে কায়েস অঞ্চলের মেয়র মামাদু সিবি জানিয়েছেন, নিহত মালির ২৫ জন বাসিন্দার মধ্যে ৮ জন তার এলাকার। তিনি বলেন, দুর্ঘটার শিকার ব্যক্তিরা সাত মাস আগে মৌরিতানিয়ায় নির্মাণ শিল্পে কাজ করার জন্য কায়েস অঞ্চল ছেড়ে গিয়েছিল। দুর্ভাগ্যবশত তারা ইউরোপ এবং আমেরিকায় থাকা তাদের বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে। ওই বন্ধুরা তাদের এসব দেশে আসতে উত্সাহিত করেছিল এবং অনেকেই নিজেদের পরিবারকে কিছু না জানিয়েই এই বিপজ্জনক পথে পাড়ি দিয়েছে। লায়ে কেইতা জানিয়েছেন, নিহত মালি নাগরিকদের মধ্যে বেশ কয়েকজন দেশটির পশ্চিমাঞ্চলীয় কায়েস অঞ্চলের বাসিন্দা।সাগরপথে পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসনপ্রত্যাশীদের স্রোত বাড়ছেই। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৪১ হাজার ৪২৫ অভিবাসনপ্রত্যাশী ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছে। গত বছর এই সংখ্যা ছিল ৩৯ হাজার ৯১০।চলতি বছর সাগরপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার ওয়াকিং বর্ডারস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ২০০৭ সালের পর এই সংখ্যা সর্বোচ্চ বলে জানানো হয়েছে।

ট্যাগস :

স্পেনে যাওয়ার পথে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু

আপডেট সময় : ০২:৫৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪