ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লেবাননের সাথে যুদ্ধবিরতির কোনো চুক্তি হবেনা : ইসরায়েলি সেনাপ্রধান Logo ১১ দলীয় জোটের সমাবেশ ও মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা Logo ৬ বিভাগে প্রবল বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা Logo ইরান যুদ্ধ ঘিরে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ‘আসল খরচ’ হতে পারে ৪০–৫০ বিলিয়ন ডলার Logo প্রথম ভোটযুদ্ধেই বাজিমাত করলেন থালাপতি বিজয় Logo ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বর্তমান সরকার: প্রধানমন্ত্রী Logo নাহিদ ইসলাম দুর্নীতিতে জড়িত না হলেও নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ: রাশেদ খাঁন Logo আবারও বেড়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম Logo বৃষ্টির কারণে ভেস্তে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি Logo ক্লিন ও গ্রিন ঢাকা গড়তে ১২ উদ্যোগ নিয়েছে সরকার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩ ৩৮০ বার পঠিত

মনিরুজ্জামান মনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মো.মনির হোসেন ভূঁইয়া (৩৫) নামে এক বাংলাদেশী যুবক। রবিবার বিকালে গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহত মনির কসবা উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের ইমাম হোসেন ভূঁইয়ার ছেলে। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
নিহত মনির হোসেনের বড় ভাই নজরুল ইসলাম ভূঁইয়া জানান, জীবিকার তাগিদে প্রায় দশ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে পাড়ি দিয়েছিল সে। দীর্ঘ বছর যাবত সেখানকার রিয়াদ শহরের একটি বলদিয়া কোম্পানীতে পরিচ্ছন্নকর্মী হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো গত রবিবারও কাজে যায় মনির। ওইদিন বিকালে রাস্তার পাশে পরিচ্ছন্নতার কাজ করছিলো। এ সময় পেছন দিক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি গাড়ি তাকে চাপা দেয়। গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। তার মৃত্যুর খবরটি তার সাথে থাকা অপর এক বাংলাদেশী সহকর্মী দেশের বাড়িতে এবং একই শহরে অন্য এলাকায় কর্মরত তার অপর দুই ভাই শরিফুল ইসলাম ও সাইফুল ইসলাম ভূঁইয়াকে জানায়। তার দুই ভাই জানায়, মরদেহটি সেখানকার হাসপাতাল মর্গে রয়েছে। দেশের বাড়িতে মা-বাবা, ভাই-বোনসহ এক স্ত্রী ও মনিরা আক্তার নামে ছয় বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের দাবী, নিহত ছেলের মরদেহ যেন সরকারী ভাবে দ্রুত দেশের আনার ব্যবস্থা করা হয়।

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত

আপডেট সময় : ০৬:৪০:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মার্চ ২০২৩