ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ Logo এসএসসির খাতা মূল্যায়নে ‘দুর্বলতা’, শিক্ষকদের জবাবদিহিতায় আনা হবে: শিক্ষামন্ত্রী Logo বাংলাদেশের বাজারে হাইফিউচার ব্রান্ডের ফ্লেক্সক্লিপ প্রিমিয়াম ক্লিপ ইয়ারবাডস Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ

সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০২:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ২৩২ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে জয় পাওয়াই যেন সোনার হরিণ হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। দীর্ঘ ১০ বছরের জয় খরা তারা কাটিয়েছে স্কটল্যান্ডকে হারিয়ে। এবার সেমিফাইনালের স্বপ্নও দেখছেন নিগার সুলতানারা।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচে ক্যারিবীয়দের হারাতে পারলে সেমির দৌড়ে ভালোভাবেই টিকে থাকবে টাইগ্রেসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশের। ২০১৪, ২০১৬ ও ২০১৮ বিশ্বকাপে সেই তিন ম্যাচেই সহজে জিতেছে ক্যারিবিয়ানরা।

তবে এবার বাংলাদেশ ভিন্ন কিছু করে দেখাতে চায়। বিশ্বকাপে ১০ বছরের জয়খরা কাটানোর মতো ক্যারিবীয়দের হারিয়ে এবার সেমির পথে পা বাড়াতে চায় বাংলাদেশের মেয়েরা।

ইংল্যান্ডের বিপক্ষে লড়াই করে হারের পর সহ-অধিনায়ক নাহিদা আক্তার বলেছেন, ‘যেহেতু আমরা সেমিফাইনাল খেলতে চাই, সে জন্য বাকি দুটি ম্যাচ খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। পরের ম্যাচ আমাদের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। আমরা এই ম্যাচে মনোযোগ দিচ্ছি । কীভাবে জিততে পারি। আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারি, তাহলে সেমিফাইনালে যাওয়াটা সহজ হবে আমাদের জন্য।

ট্যাগস :

সেমির স্বপ্ন বাঁচিয়ে রাখতে ক্যারিবীয়দের বিপক্ষে নামছে বাংলাদেশ

আপডেট সময় : ০২:৫৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪