ঢাকা ০৩:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আকর্ষণীয় অফারের সাথে যাত্রা শুরু করলো ভিভো ওয়াই৫০০ Logo দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি Logo ব্রাহ্মণবাড়িয়ায় বৃক্ষমেলার উদ্বোধন, সবুজ ভবিষ্যৎ গড়ার আহ্বান Logo ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতা মূলক প্রচারণা Logo আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের দায়িত্বে কাতার বিশ্বকাপ ফাইনালের রেফারি Logo আইআরজিসির প্রতি সমর্থন নিষিদ্ধ করল যুক্তরাজ্য Logo স্টার্টআপে নতুন সুযোগ, ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থায়নের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo ​বাগেরহাটে সংবাদ সম্মেলন: প্রবাসী স্ত্রীর কোটি টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ চতুর্থ স্বামীর বিরুদ্ধে Logo রাজাপুরে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত Logo প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে মাদারীপুরে নেতাকর্মীদের ঢল

সুন্দর্য হারাচ্ছে কুয়াকাটা

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৫০ বার পঠিত

বাংলাদেশ কণ্ঠ।। বুধবার।। ১০.১২.২৫।।

বঙ্গোপসাগরের যে তীরভূমি থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের অনন্য দৃশ্য দেখা যায়, সেই কুয়াকাটার সৌন্দর্য ফিকে হতে বসেছে দূষণ আর অব্যবস্থাপনায়।

‘সাগরকন্যা’ হিসেবে পরিচিত এ পর্যটন কেন্দ্রে সম্প্রতি গিয়ে দেখা গেল, কয়েকটি ঝাউগাছ ভেঙে পড়ে আছে সৈকতের এক অংশে। আর জিরো পয়েন্টে বা মূল অংশে বালুক্ষয় রোধে দেওয়া জিও ব্যাগের ফাঁকফোকড়ে উঁকি দিচ্ছে ফেলনা প্লাস্টিকের বোতল-আবর্জনা।

সৈকতেই বসেছে সারি-সারি অস্থায়ী দোকানপাট। জিরো পয়েন্টে প্রবেশের সময় ঠিক ডানপাশেই একসময় গড়ে তোলা অবৈধ স্থাপনার কংক্রিটের জঞ্জাল পড়ে রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে।

সৈকতের এ বেহাল দশায় পর্যটক দেখা গেছে কমই। এক সময়ের অপরূপ এ সৈকতের মোহে অনেকে এখন এসে হতাশ। বিরক্ত হয়ে কেউ কেউ বলেই বসছেন, আর আসতে চান না এখানে।

ট্যাগস :

সুন্দর্য হারাচ্ছে কুয়াকাটা

আপডেট সময় : ০৬:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫