ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সারাদেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩ ৩০৬ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। অন্যদিকে ঢাকাসহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৫৩৭ জনের মধ্যে ১০৮ জন ঢাকার বাসিন্দা। এছাড়া ঢাকার বাইরে ৪২৯ জন। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় একজন ও ঢাকার বাইরে একজন মারা গেছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে মোট তিন লাখ ১৬ হাজার ১৬০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৮ হাজার ৭৫৪ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৭ হাজার ৪০৬ জন।

ডেঙ্গু রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ৫৭৮ জন। এদের মধ্যে ঢাকার বাসিন্দা ১২০ জন এবং ঢাকার বাইরে ৪৫৮ জন।

১ জানুয়ারি থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত ৩,১১,৯৪৬ জন ডেঙ্গু রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ঢাকার বাসিন্দা ১ লাখ ৭ হাজার ১৩০ জন এবং ঢাকার বাইরে ২ লাখ ৪ হাজার ৮১৬ জন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ২৮১ জন, ২০২১ সালে ১০৫ জন, ২০২০ সালে সাতজন এবং ২০১৯ সালে ১৭৯ জন ডেঙ্গুতে মৃত্যুবরণ করেন।

সারাদেশে ডেঙ্গুতে ২ জনের মৃত্যু

আপডেট সময় : ০৯:২২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর ২০২৩