ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা Logo আওয়ারাপন ২ বক্স অফিস: ২০০ কোটির দোরগোড়ায় ইমরান হাশমির সিনেমা Logo অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ও সাদা বলের সিরিজ Logo অসহায় ৯০ বছরের জারিনার পাশে জেলা প্রশাসন, নির্মাণ করে দেয়া হবে নতুন ঘর Logo কেরালার নাম বদলে ‘কেরালম’ Logo সরকার ভুল করলে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিন: আইনমন্ত্রী Logo Xpulse 200 সিরিজ নিয়ে বিশেষ মিডিয়া টেস্ট রাইড আয়োজন করল হিরো বাংলাদেশ Logo খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ Logo বিশ্বের স্মার্টফোন বাজারে প্রবৃদ্ধির দৌড়ে শীর্ষে অনার Logo স্কাইলাইন ক্যামেরায় নজর কাড়বে ভিভো ভি৮০ লাইট কার্ভড ডিজাইনে আসছে ভিভো ভি৮০ লাইট

সাংবাদিকদের জন্য জমি বরাদ্দের আবেদন প্রধানমন্ত্রীকে হস্তান্তর

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩ ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের সাভারে জমি বরাদ্দ পাওয়ার জন্য আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে হস্তান্তর করেছেন ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আল-মামুন ও সেক্রেটারি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু।

বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধি সম্মেলন ২ নভেম্বর বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোহাম্মদ আল-মামুন ও সেক্রেটারি প্রধানমন্ত্রীর কাছে জমি বরাদ্দের আবেদন হস্তান্তর করেন।

এ সময় বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ উপস্থিত ছিলেন। এর আগে বিএফইউজের মহাসচিব দীপ আজাদ ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি ও সেক্রেটারিকে জমি বরাদ্দের আবেদনসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রদানের বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রীর কাছে জমি বরাদ্দের আবেদন হস্তান্তর করে ঢাকা সাংবাদিক পরিবার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সেক্রেটারি মো. মফিজুর রহমান খান বাবু বলেন, সাংবাদিকদের এই জমিটি বরাদ্দ করা হলে, ‘বঙ্গবন্ধু সাংবাদিক সিটি’ নামকরণ করা হবে। প্রধানমন্ত্রী বিষয়টি আন্তরিকভাবে গ্রহণ করে জমি বরাদ্দ দেওয়ার আশ্বাস দেন।

সাংবাদিকদের জন্য জমি বরাদ্দের আবেদন প্রধানমন্ত্রীকে হস্তান্তর

আপডেট সময় : ০৪:২১:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ নভেম্বর ২০২৩