ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী Logo রাজাপুর সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলেন ছাত্রনেতা নাফিজ Logo বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ Logo বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই ফ্যামিলি কার্ড নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে: প্রধানমন্ত্রী Logo বাগেরহাটে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে সনাকের মানববন্ধন ও ১১ দফা সুপারিশ পেশ Logo বিদ্যালয়ে প্রেম নিবেদন, থানায় ৩ কিশোর, বহিষ্কার ২ ছাত্রী

সরিষাবাড়ীতে নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ১৯২ বার পঠিত

মোস্তাক আহমেদ মনির, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ীতে নিখোঁজের প্রায় ১৭ ঘন্টা পর অটোরিকশা চালক স্বাধীন মিয়ার (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া ব্রীজ সংলগ্ন যমুনার শাখা নদী থেকে স্বাধীন মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্বাধীন মিয়া উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া গ্রামের জলিল খাঁর ছেলে বলে জানা গেছে।
পুলিশ, নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, স্বাধীন ৬ বছর ধরে ব্যাটারি চালিত অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। প্রতিদিনের মতো গতকাল বিকেলে অটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বের হয় স্বাধীন। রাত হলেও বাড়ীতে না ফেরায় ও তার ব্যবহৃত মোবাইলে ফোন বন্ধ পাওয়ায় খুঁজতে বের হয় পরিবারের লোকজন। আজ সকালে পথচারীরা বয়ড়া ব্রীজের নিচে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। অজ্ঞাত যুবকের লাশ পাওয়ার কথা শুনে পরিবারের লোকজন এসে স্বাধীনের লাশ নিশ্চিত করে।
এ ঘটনায় দুপুরে জেলার সদর সার্কেল এএসপি জাকির হোসেন সুমন ও সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার মুহাম্মদ মহাব্বত কবীর ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারিনি।
এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সরিষাবাড়ীতে নদী থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৪:১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩