ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

সময় ঘনিয়ে আসলেও বাড়েনি ভোটার সংখ্যা, ৭ ঘন্টায় ভোট পড়েছে ২৭%

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪ ২০১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম দেখা গেছে। কেন্দ্রের পোলিং এজেন্টরা জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে। তবে দুপুরের পরও ভোটকেন্দ্রে একই অবস্থা দেখা গেছে। এমনকি বিকেল ৩টা পর্যন্ত সারাদেশে ভোট পড়েছে ২৭ দশমিক ১৫ শতাংশ। একই সঙ্গে এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হচ্ছে।

রোববার (৭ জানুয়ারি) বিকেল সোয়া তিনটার দিকে ৭ ঘন্টায় কত শতাংশ ভোট পড়েছে তার তথ্য জানান নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম। ইসির মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ তথ্য জানান তিনি। এসময় কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুপুরের পরও ঢাকার বাংলা বাজার উচ্চ বিদ্যালয়, একরামপুর হাই স্কুল, কবি নজরুল সরকারি কলেজ কেন্দ্র ঘুরে দেখা গেছে নীরবতা। কিছুক্ষণ পর পর দু-একজন করে ভোটার কেন্দ্রে প্রবেশ করছেন।

কবি নজরুল কলেজে তিনটি কেন্দ্র রয়েছে। এ কেন্দ্রে সকাল থেকে কলেজের মাঠ ফাঁকা দেখা গেছে। পুলিশের আইজিপি পরিদর্শনে আসার পর কিছু ভোটার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও আইজিপি যাওয়ার পর আবার ফাঁকা দেখা গেছে। কেন্দ্রে সারি সারি পুরুষ ও নারীর লাইন ফাঁকাই রয়েছে। বেশির ভাগ কেন্দ্রের পরিস্থিতি একই রকম দেখা গেছে।

নির্বাচন কশিনের ব্রিফিংয়ে জানানো হয়, বিভাগীয় পর্যায়ে ৭ ঘণ্টায় ঢাকা বিভাগে ভোট পড়েছে ২৫ শতাংশ, চট্টগ্রামে ২৭ শতাংশ, সিলেটে ২২ শতাংশ, বরিশালে ৩১ শতাংশ, খুলনায় ৩২ শতাংশ, রাজশাহীতে ২৬ শতাংশ, রংপুরে ২৬ এবং ময়মনসিংহ বিভাগে ২৯ শতাংশ ভোট পড়েছে।

সময় ঘনিয়ে আসলেও বাড়েনি ভোটার সংখ্যা, ৭ ঘন্টায় ভোট পড়েছে ২৭%

আপডেট সময় : ০৩:৫৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ জানুয়ারী ২০২৪