ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চূড়ান্ত সমঝোতায় ইরান পেতে পারে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা-সুবিধা Logo মার্কিন নীতিতে পরিবর্তন, বাজারমূল্যে তেল বিক্রির সুযোগ পাচ্ছে ইরান Logo ৫-৭ খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত Logo  জলাশয় ও  শিশু সুরক্ষায় সাত দফা প্রস্তাবনা প্রকাশ করল সামাজিক সংগঠন ‘ঢেউ’ Logo রাজাপুরে খালের জরাজীর্ণ ব্রিজের লোহার বিম নড়বড়ে; বাঁশ-সুপারী গাছ দিয়ে চলছে পারাপার Logo নীলফামারীর ডিমলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন  Logo গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগের ৩০ নেতা-কর্মী গ্রেপ্তার Logo কিশোরগঞ্জে সাংবাদিকের উপর হামলা, চেয়ারম্যানসহ জড়িতদের গ্রেপ্তারের দাবি Logo ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত শিপ্রা রানী হত্যাকান্ডের রহস্য উদঘাটন 

সব ষড়যন্ত্র অতিক্রম করে এগিয়ে যেতে হবে:প্রধানমন্ত্রী

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪ ১৭৪ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘১৯৭৫-এর পরবর্তী নির্বাচন ঠেকানোর ষড়যন্ত্র হয়েছিল। তবে যতবার নির্বাচন বানচালের চেষ্টা করেছে, বাংলাদেশের মানুষ তাতে সাড়া দেয়নি। আসলে জনগণ তার ভোটটা চুরি করলে ঠিকই ধরে ফেলে। সব ষড়যন্ত্র অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে।’

রোববার (১৪ জানুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি খালেদা জিয়া ক্ষমতায় থেকে নির্বাচন করেছিল। সে সময় সারাদেশে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা বাহিনী সবাইকে নামিয়ে নির্বাচন করেছিল। কিন্তু সে নির্বাচনে ভোটার যায়নি। তারপরও সিল মেরে বাক্স ভরে ভোট নিলেও ২২ শতাংশের বেশি ভোট হয়নি। জনগণ তা মেনে নেয়নি, যে কারণে আন্দোলন হয় এবং খালেদা জিয়া পদত্যাগ করে।

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে গণতন্ত্র ও দেশের জনগণ বিজয়ী হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় এসেছে তখনই উন্নতি হয়েছে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করেছে আওয়ামী লীগ। করোনা ভাইরাসের অতিমারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে জিনিসের দাম বেড়েছে। আবার নতুন করে হামলা শুরু হয়েছে। যে কারণে হয়ত সামনে আরও দুর্দিন আসতে পারে। সব ষড়যন্ত্র অতিক্রম করে এগিয়ে যেতে হবে।

বিএনপি সম্পর্কে আওয়ামী লীগ সভাপতি বলেন, যারা গণতন্ত্রের ‘গ’ ও বোঝে না। এমনকি বানানও করতে পারে না, তারা এখন গণতন্ত্রের জন্য আন্দোলন করে। তাদের আন্দোলন মানুষ পুড়িয়ে মারা, তারা জানে জ্বালাও-পোড়াও। জীবন্ত মানুষকে পুড়িয়ে পুড়িয়ে মারা। নির্বাচন ঠেকাও আন্দোলন করতে গিয়ে তারা বাসে, লঞ্চে ও রেলে আগুন দিয়েছে।

শেখ হাসিনা বলেন, অগ্নিসংযোগের ঘটনায় যারা জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। যারা এই জঘন্য কাজ করেছে তাদের কোন ছাড় নেই। যারা অগ্নিসংযোগের নির্দেশ দিয়েছে তাদের আমরা গ্রেপ্তার করেছি, তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা চাই ভবিষ্যতে আর কেউ যেন এমন জঘন্য কাজ করতে না পারে।

সব ষড়যন্ত্র অতিক্রম করে এগিয়ে যেতে হবে:প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৫:৫৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪