ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রী হত্যা রক্তাক্ত মরদেহ উদ্ধার Logo বাক্কোর নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ফয়সল আলিম সাধারণ সম্পাদক নাহিদ হোসেন Logo আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে নামিবিয়ার ইতিহাস Logo ২০ জনের বেশি নাবিককে হত্যা করেছে ইরান, দাবি সেন্টকমের Logo ভূমিকম্প সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo মিরপুরে শ্রমিক আন্দোলন ঘিরে পুলিশের সতর্ক অবস্থান, যান চলাচল স্বাভাবিক Logo আইফায় ১২ পুরস্কার জিতল ধুরন্ধর, কার হাতে উঠল কোন পুরস্কার? Logo সাঈদ আনোয়ারের রেকর্ডে ভাগ বসালেন ফখর জামান Logo Logo বিক্ষোভ করা শ্রমিকদের ছত্রভঙ্গ করল পুলিশ, যান চলাচল স্বাভাবিক

শ্রীপুরে হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪ ৩২৪ বার পঠিত

শ্রীপুর প্রতিনিধি :

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তায় অনুমোদনবিহীন হাসপাতালে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় দুটি হাসপাতালকে ৬০ হাজার টাকা জরিমানা ও একটি হাসপাতাল সিলগালা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে।
আজ দুপুরে গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার মাওনা চৌরাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আল মামুন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শ্রীপুর উপজেলায় ৩২টি অনুমোদনহীন বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব নামসর্বস্ব হাসপাতালে চিকিৎসা নিয়ে অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ হয়রানি হচ্ছে। বিভিন্ন অভিযোগে এস আর ইবনে সিনা এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা ও মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫০হাজার টাকা জরিমানা, সিলগালা বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মো. আল মামুন বলেন, বিভিন্ন অভিযোগে মাওনা ল্যাব এইড হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসঙ্গতি থাকায় ৫০হাজার টাকা জরিমানা, সিলগালা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশনা দেয়া হয়। হাসপাতালে রোগী থাকায় সিলগালা ও বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করণের নির্দেশনা তাৎক্ষণিকভাবে বাস্তবায়ন না করে একদিন সময় দেয়া হয়। এসময় মাওনা ল্যাব এইড হাসপাতালের মালিক পালিয়ে যায়। তাকে পুলিশ দিয়ে খোঁজে আনা হয়। একই সাথে এসআর ইবনে সিনা এন্ড ডায়াগনস্টিক সেন্টারে কাগজপত্রে অসঙ্গতি থাকায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মাওনা ল্যাবএইড হাসপাতালের মালিক পালিয়ে যায়। তাকে পুলিশ দিয়ে খোঁজে এনে ৫০হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে।

তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে শ্রীপুরের সবকটি হাসপাতালে ভ্রাম্যমান আদালতে অভিযান চালানো হবে। অবৈধ হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হবে। অপরদিকে মাওনা পপুলার মেডিকেল সেন্টারের অনুমোদনসহ যাবতীয় কাগজপত্র সঠিক পাওয়া যায়।

শ্রীপুরে হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান

আপডেট সময় : ০৮:০০:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪