ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬ ১২২ বার পঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহলাদপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে ইউনিয়নের দমদমা এলাকায় পারুলী নদীর পাড়ে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর গাজীপুর জেলা আমীর ড. মোঃ জাহাঙ্গীর আলম। তিনি ঈদুল আজহার শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, ত্যাগ, তাকওয়া ও মানবকল্যাণের চেতনা ধারণের মধ্য দিয়েই একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলার নায়েবে আমির মোহাম্মদ আব্দুল হাকিম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, শ্রীপুর উপজেলা আমীর অধ্যক্ষ জাহাঙ্গীর কবির, উপজেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রহলাদপুর ইউনিয়ন সভাপতি আব্দুস সাত্তার খান এবং ইউনিয়নের সাবেক আমীর আলী হোসাইন পালোয়ান। প্রহলাদপুর ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ সোলায়মানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি আলমগীর হোসেন (আলম)।
বক্তারা তাঁদের বক্তব্যে ঈদুল আজহার তাৎপর্য, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি ও মানবিক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বর্তমান জাতীয় প্রেক্ষাপটে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতাভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলামী আদর্শ অনুসরণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
ট্যাগস :

শ্রীপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:২২:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬