ঢাকা ০৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বাঁধ মেরামতের অর্থে ম্যুরাল নির্মাণের অভিযোগ পাউবোর প্রকৌশলী প্রবীরের বিরুদ্ধে Logo দক্ষিণ আফ্রিকায় পানশালায় বন্দুক হামলা, নিহত ১৭ Logo নতুন বুটে ইনজুরিতে পড়তে পারেন এমবাপ্পে, আগেই সতর্ক করেছিলেন ফিজিও Logo অশিক্ষিত, চাঁদাবাজ দিয়ে দেশটা ভরে গেছে: সাদিয়া আয়মান Logo চাঁদাবাজির ‘ঢালাও’ অভিযোগ করেছে সালমান, মামলা করলে তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ফেসবুক ও সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী মিথ্যাচার চালাচ্ছে : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান Logo ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর সাড়ে-৯ ভরি স্বর্ণ আত্মসাত-২০ হাজার টাকা ঘুষ নিয়েও এসআই সোহেল মাহমুদের বিরুদ্ধে ভুয়া প্রতিবেদনের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির মিথ্যা মামলায় এক যুবককে ফাঁসানোর অভিযোগ সংবাদ সম্মেলনে এক মায়ের আকুতি Logo এশিয়ান গেমসের ব্যাডমিন্টনে বাংলাদেশের ইতিহাস, শেষ ষোলোতে গৌরব-আয়মান Logo ডাবল গ্র্যামি জয়ী কণ্ঠশিল্পী ক্যাসান্দ্রা উইলসন মারা গেছেন

শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ, আসন প্রতি লড়বে ১০৮ জন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪ ৩৯০ বার পঠিত

ইউসূফ জামিল, জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (২০২৩-২০২৪) শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ থেকে। ভর্তি পরীক্ষা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এটিকে কেন্দ্র করে ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন।

সার্বিক নিরাপত্তা দিতে প্রক্টরিয়াল বডির সঙ্গে রোভার স্কাউট সদস্য, সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় ১৫০ জন পোশাকধারী সশস্ত্র ও সাদা পোশাকধারী পুলিশ ফোর্স এবং অতিরিক্ত ৬০ জন আনসার সদস্য ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবেন। ভর্তিচ্ছুদের সহায়তায় থেকে বিভিন্ন ভবনে ১২০ জন বিএনসিসি ও রোভার স্কাউট সদস্য শৃঙ্খলার দায়িত্বে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক (ডেইরি গেইট), জয়বাংলা ফটক ও বিশমাইল ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে ট্রাফিক পুলিশের ব্যবস্থা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান সমূহে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) চালু রাখা হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কে সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত পুলিশ টহলের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলা রক্ষায় কিছু নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ভর্তি পরীক্ষা কমিটি ও শৃঙ্খলা রক্ষা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটির আহ্বায়ক ও প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান বলেন, পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

ভর্তি পরীক্ষা শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা কমিটি সূত্রে আরো জানা যায়, ভর্তি পরীক্ষা চলার সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করতে পারবে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনার থেকে প্রধান ফটক (ডেইরি গেইট) পর্যন্ত কোনো রিকশা চলাচল করবে না। ছাত্রী হল থেকে আসা রিকশাগুলো তারামন বিবি ছাত্রী হলের সামনে (টারজান পয়েন্ট পর্যন্ত) থামবে। বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের দিকে কোনো রিকশা চলাচল করবে না।

পরীক্ষার্থীদের গাড়ি শুধু মাত্র বিশ্ববিদ্যালয়ের বিশমাইল ফটক দিয়ে ঢুকবে এবং জয় বাংলা ফটক দিয়ে বেরিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি মীর মশাররফ হোসেন হল সংলগ্ন গেট দিয়ে প্রবেশ করবে। বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ মাঠ, রাঙামাটি পানির ট্যাংকের মাঠ, বিশমাইল খেলার মাঠসহ জাবি স্কুল-কলেজ থেকে উত্তর দিকের সেনওয়ালিয়া পর্যন্ত অবস্থিত ফাঁকা জায়গাগুলো গাড়ি পার্কিংয়ের জন্য উন্মুক্ত থাকবে ও বিশ্ববিদ্যালয়ে ভাসমান কোনো দোকান থাকবে না।

উল্লেখ্য , এবার সর্বমোট ১ লাখ ৯৭ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি আসনের বিপরীতে লড়বে ১০৮জন।

শুরু হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ, আসন প্রতি লড়বে ১০৮ জন

আপডেট সময় : ০৮:০১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪