ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সহজ অর্থায়নে স্বপ্নের গাড়ি, ইউসিবি-বিওয়াইডির নতুন যাত্রা শুরু Logo ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি Logo ব্রাহ্মণবাড়িয়ায় “গ্রাম আদালত কার্যক্রম” সম্পর্কে গণসচেতনতা তৈরীতে সমন্বয় সভা Logo প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর Logo ৬০ লাখ ডলারে গয়না লুটের মামলায় মাত্র ১ ইউরো ক্ষতিপূরণ পেলেন কিম কার্দাশিয়ান Logo ভেজা আউটফিল্ডে ম্যাচ পরিত্যক্ত, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ Logo পরাজয় ঢাকতে হলিউডি সিনেমার মতো গল্প তৈরি করে যুক্তরাষ্ট্র: আইআরজিসি Logo ফার্নিচারসহ ব্যয়বহুল পণ্য আমদানিতে প্রধানমন্ত্রীর ক্ষোভ Logo ৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা Logo রাজাপুরে রফিকুল ইসলাম জামালকে গণসংবর্ধনা

শিবচরে ৪ কেজি গাঁজাসহ এক যুবক আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪ ৫১৩ বার পঠিত

পি.এম.সবুজ, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুরের শিবচরে ৪ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে জেলার গোয়েন্দা পুলিশ। রোববার রাত ১১টার দিকে শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগাররশি গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক হাবিব কাজী (২১) একই উপজেলার নপ্তিকান্দি গ্রামের নান্নু কাজীর ছেলে।

জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্র জানায়, শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগাররশি গ্রামে মাদকদ্রব্য কেনাবেচা হচ্ছে এমন খবরে অভিযানে যায় জেলার গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় সাড়ে এগার রশি গ্রামের জাহাঙ্গীর মাদবরের পাঞ্জাবী তৈরীর কারখানার সামনের পাকা রাস্তা থেকে হাবিব কাজীকে হাতেনাতে আটক করা হয়। এ সময় দুটি পলিথিন ব্যাগের প্যাকেটে মোড়ানো ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে হাবিবের বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের মূখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল ইসলাম জানান, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাম প্রসাদ চক্রবর্তীর নেতৃত্বে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করা হয়। পরে হাতেনাতে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী হাবিব কাজীকে আটক করে গোয়েন্দা পুলিশ। দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে হাবিব জড়িত মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে দায় স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে শিবচর থানায় মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়।

শিবচরে ৪ কেজি গাঁজাসহ এক যুবক আটক

আপডেট সময় : ০৭:৩৬:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৪