ঢাকা ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হরমুজ প্রণালিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের জব্দকৃত জাহাজ বিক্রি করবে ইরান Logo স্ত্রী গৌরী পাশে থাকলেও সহকারী পূজার ওড়নায় মুখ মুছলেন শাহরুখ খান Logo জ্বরের কারণে প্রতিযোগিতায় নামতে পারলেন না সাইক্লিস্ট সবুর, এক ল্যাপেই হাল ছাড়লেন শাহাদাত Logo এ বছর স্থানীয় নির্বাচনের সম্ভাবনা কম: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী Logo বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে Logo ব্রাহ্মণবাড়িয়ায় থানায় অভিযোগ করায় বাদী পক্ষের ওপর ফের হামলা, ভাঙচুর লুটপাট, আহত ৪ Logo মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’ Logo চেয়ারম্যানের নির্দেশে সাংবাদিককে হত্যা মামলায় আসামি করার অভিযোগ, বাদীই বলছেন ‘চিনি না’ Logo অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স Logo বাংলাদেশে নিজেকে নিরাপদ মনে করি না: তানজিন তিশা

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকার, ৭ জেলে আটক

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২৪৪ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মুশফিকুর রহমান,  ষ্টাফ রিপোর্টার্স :
লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে যৌথ অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারের দায়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে ১২ দিনের ও একজনকে ৭ দিনের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
 আজ মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জহিরুল ইসলাম, সোহাগ হোসেন, রাসেল শিকদার, তারেক হোসেন, জয়নাল আবেদিন, মো. শাকিল হোসেন ও আবদুল বারেক। এর মধ্যে জহিরের বাড়ি বরিশাল ও অন্যরা রায়পুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন জানান, দণ্ডপ্রাপ্ত ৭ জেলেকে মঙ্গলবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে। যৌথ অভিযানের সময় জব্দকৃত ৬০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, মাছ শিকারের সময় ৭ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। নদীতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এসিল্যান্ড।
প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ট্যাগস :

লক্ষ্মীপুরে মেঘনায় মাছ শিকার, ৭ জেলে আটক

আপডেট সময় : ০৩:৫৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪