ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪ ১৬৫ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

মুশফিকুর রহমান,স্টাফ রিপোর্টার :
লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের খোদাওয়ান্দপুর গ্রামের পিআরবি ব্রিকসটি বন্ধের দাবিতে মানববন্ধন করা হয়েছে। জনস্বাস্থ্যের জন্য চরম হুমকির অভিযোগ এনে শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার বশিকপুর ইসলামিয়া মহিলা মাদ্রাসার সামনে শিক্ষার্থী ও এলাকাবাসী পৃথক ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন। ইটভাটার কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ, ফলজ গাছ, বসতঘর নষ্ট, স্থানীয়রা চর্মরোগে আক্রান্ত হচ্ছে।
এসময় বক্তব্য রাখেন বশিকপুর মহিলা মাদ্রাসার সুপার মোরশেদ আলম, আবদুল মজেদ মাষ্টার, নবম শ্রেণির ছাত্রী জান্নাত সুলতানা, সারিকা সুলতানা, সুমাইয়া ইসলাম, এলাকাবাসী আনোয়ার হোসেন, জামাল উদ্দিন ও মো. ইউনুস প্রমুখ।
বক্তারা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় পিআরবি ইটভাটার মালিক বাহার পাটোয়ারী জনবসতি এলাকায় ভাটা বসিয়ে পরিবেশ দূষণ করছেন। আশেপাশে প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও বসতঘরসহ জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মানুষজন বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে। ভাটার ট্রলির কারণে অভ্যন্তরীণ সড়কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। ভাটার কালো ধোঁয়ার কারণে গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে। গাছে ফলমূল ধরা প্রায় বন্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় ইটভাটা বন্ধ না হলেও স্থানীয় জনগণকে অপূরণীয় ক্ষতির সম্মুখিন  হবে।
বশিকপুর মহিলা মাদ্রাসার সুপার মোরশেদ আলম বলেন, প্রায় ২ যুগ ধরে জনবসতিপূর্ণ এলাকায় বাহার পটোয়ারীর ইটভাটা কার্যক্রম চলছে। ইটভাটার ধোঁয়া পরিবেশ দূষণ হচ্ছে। এলাকা নারিকেল-সুপারিসহ বিভিন্ন গাছে ফল ধরা কমে গেছে। ইটভাটার ধোঁয়ার কারণে আশপাশের বাসিন্দা ও শিক্ষার্থীরা নানান রোগে আক্রান্ত হচ্ছে। শুরু থেকেই আমরা ইটভাটা বন্ধের জন্য আন্দোলন করে আসছি। প্রশাসনসহ বিভিন্নজনকে টাকা দিয়ে ম্যানেজ করে অবৈধভাবে ভাটা চালিয়ে আসছে কর্তৃপক্ষ। আমরা এ ভাটা দ্রুত বন্ধের দাবি জানাচ্ছি।
ইটভাটা মালিক বাহার পাটোয়ারী জানান, সরকারি নির্দেশনা মেনে তিনি ভাটা পরিচালনা করছেন।  একটি ব্যবসা করতে গেলে কারো কারো ক্ষতি হতে পারে। তবে বিষয়টি তিনি আরো সতর্কতার সাথে দেখবেন বলে দাবি করেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, পিআরবি ব্রিকস সম্পর্কে আমার বিস্তারিত কিছু জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

লক্ষ্মীপুরে ইটভাটা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন 

আপডেট সময় : ০৬:৪১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪