ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আখাউড়ায় বিএনপি-ছাত্রদলের সংঘর্ষ: ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন Logo দৈনিক রূপসী বাংলার ম্যানেজার সাখাওয়াত হোসেন ইসরাফিলের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত Logo সাহিত্য মানুষের মনের দরজা খুলে দেয় Logo সেন্সরে জমা পড়েছে সুমন পলাশের ‘ফিল্টার’ Logo বিশ্ব ডায়াবেটিকস দিবসে ধামরাই পপুলার হাসপাতালের উদ্যােগে র‍্যালি ও ফ্রি পরীক্ষা Logo ভিভো ভি৮০-এর প্রি-অর্ডারে বাড়তি সুবিধা ও উপহার Logo ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন আব্দুল কাদের Logo হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে Logo গাজীপুরে মহাসড়ক অবরোধ করে ফের শ্রমিকদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ Logo ‘নাস্তিক হলে বিয়ে করার কী দরকার?’ সমালোচকদের কড়া জবাব দিলেন পারশা

রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক তহবিল গঠনে ইউএনডিপি’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪ ২২০ বার পঠিত
নিজস্ব প্রতিনিধি:
রোহিঙ্গাদের সহায়তায় বড় আকারের আন্তর্জাতিক তহবিল গঠনের উদ্যোগ নিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (১৮ মার্চ) রাজধানীর একটি হোটেলে সফররত ইউএনডিপির শূভেচ্ছাদূত ও সুইডেনের ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়ার সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর স্পিচরাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক অর্থায়ন হ্রাসের প্রবণতার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের সহায়তার জন্য বৃহত্তর তহবিল আনার প্রচেষ্টা জোরদার করার জন্য ইউএনডিপির প্রতি আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ মানবিক কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করে ভাসানচরে উন্নত আবাসনের ব্যবস্থা করেছে।
তিনি বলেন, ভাসানচরে প্রায় এক লাখ রোহিঙ্গা বসবাস করতে পারে। সরকারপ্রধান আরও রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর করতে ইউএনডিপির সহায়তা চেয়েছেন।
শেখ হাসিনা বাংলাদেশে বিশেষ করে অর্থনৈতিক অঞ্চলে আরও বেশি বিনিয়োগের জন্য সুইডিশ ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।
জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ উল্লেখ করে তিনি বলেন, কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান নগণ্য হলেও দেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ বন্যা, ঘূর্ণিঝড়ের মতো বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে।
স্থানীয় জলবায়ু অভিযোজন ও প্রশমন কর্মসূচির বিষয়ে সরকারপ্রধান বলেন, বাংলাদেশ স্থানীয় জনগোষ্ঠী এবং তাদের জীবিকা রক্ষার জন্য একটি জলবায়ু ট্রাস্ট গঠন করেছে।
তিনি দুই দেশের মধ্যে বিশেষ করে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ব্যাপারে তার আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে, চার দিনের সফরে ভিক্টোরিয়া সোমবার ঢাকায় আসেন। তিনি কক্সবাজার ও ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন।

রোহিঙ্গাদের সহায়তায় আন্তর্জাতিক তহবিল গঠনে ইউএনডিপি’র প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

আপডেট সময় : ০১:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪