ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গাজীপুরে জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন Logo গাজীপুরে বহুতল ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ Logo ব্রাহ্মণবাড়িয়ার মানুষের অশ্রুসিক্ত শ্রদ্ধায় বিদায় নিলেন, সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদ Logo সাবেক এমপি হারুন আল রশিদের মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ব্রাহ্মণবাড়িয়ার শোক  Logo বেনজীরকে ফেরাতে সব নথি পাঠানো হয়েছে, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর Logo একটি কোম্পানির মাধ্যমে সকল রুটে গণপরিবহন পরিচালনা করা হবে : সড়ক পরিবহন মন্ত্রী Logo বটতলায় জমজমাট ফাইনাল: চ্যাম্পিয়ান ভাতকাঠি একতা ফাউন্ডেশন। Logo সুন্দরগঞ্জে কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ Logo অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুর Logo জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী

রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

বাংলাদেশ কণ্ঠ ডেস্ক :
  • আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ৩৬৩ বার পঠিত

বাংলাদেশ কন্ঠ ।।

নাটোর প্রতিনিধি :
নাটোরের লালপুরের আজিমনগর রেলস্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশন পর্যন্ত বিভিন্ন স্থান থেকে দুর্বৃত্তরা রেললাইনের ক্লিপ চুরি করে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী ও মালবাহী ট্রেন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।  পাকশী বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা পুলিশকে অভিযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করা হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে। শনিবার (৩০ নভেম্বর ২০২৪) রেললাইনের পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীরা জানান, আজিমনগর স্টেশন থেকে আব্দুলপুর জংশন স্টেশনের মধ্যবর্তী অংশ প্রায় ১০ কিলোমিটার। এ রেলপথের বিভিন্ন স্থানে প্রায় শতাধিক ক্লিপ নেই। ক্লিপের গোড়ার অংশ ভাঙা বা কাটা অবস্থায় রয়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা প্রতিনিয়তই চুরি করছে ক্লিপ। বিশেষ করে হাতুড়ি দিয়ে রেললাইনের স্লিপার ভেঙে এবং ব্লেড দিয়ে কেটে ক্লিপ চুরি করে নিয়ে যায় তারা। যে কারণে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। আজিম নগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কামরুল ইসলাম বলেন, এই বিষয়ে উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিন্তু চুরি রোধ করা যাচ্ছে না। এতে বাড়ছে নিরাপত্তা ঝুঁকি। দ্রুত স্লিপার সংস্কার করা প্রয়োজন বলে তিনি মনে করেন। পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, এর আগেও একাধিকার ক্লিপ চুরির ঘটনায় রেলওয়ে থানা পুলিশকে অভিযোগ করেছেন। অব্যাহত ক্লিপ চুরির বিষয়ে জিআরপি থানা পুলিশকে অবহিত করা হবে। তারা আইনগত ব্যবস্থা নেবে। ঈশ্বরদী রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, কিছু দিন হলো এ থানায় তিনি যোগদান করেছেন। ক্লিপ চুরির বিষয়ে থানায় কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

রেললাইনের ক্লিপ চুরি, ঝুঁকি নিয়ে চলছে ট্রেন

আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪